Vastu tips: সর্বনাশ! রান্নাঘরের সিঙ্কের নিচে এসব রাখছেন? বাড়বে চরম আর্থিক সঙ্কট!

By Bhagysree Sarkar

Vastu tips: হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বলা হয়, জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে বাস্তুশাস্ত্র (Vastu Shastra)। এতে উল্লেখিত নিয়মগুলি অনুসরণ করে আপনি জীবনের সব সমস্যার সমাধান পাবেন। আবার অনেক সময় আমরা না জেনে বুঝেই বেশ কিছু ভুল করে ফেলি।

যার ফলস্বরূপ আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এগুলি সম্বন্ধে জানা খুবই প্রয়োজনীয়। চলুন আজ জেনে নেওয়া যাক এমনই কিছু বাস্তু নিয়ম (Vastu tips)।

kitchen sink

আমাদের জীবনের সব সমস্যার মূল কিন্তু আমাদের অসচেতন মনোভাব। দেখবেন, আমরা অনেকেই ঘরের রান্নাঘরের সিঙ্কের নিচে আবর্জনা কিছু চিন্তা না ফেলে রাখি। বাস্তুশাস্ত্র অনুসারে, যদি আপনি আপনার রান্নাঘরের সিঙ্কের নীচে অপ্রয়োজনীয় জিনিস ও আবর্জনা ফেলে রাখেন, তাহলে এটি আপনার জীবনে খুব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে আসুন এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কোন কোন জিনিস বাস্তু মতে রাখা অনুচিত (According to Vastu do not keep them under the sink)

  • আবর্জনা এবং বর্জ্য পদার্থ

রান্নাঘরের সিঙ্কের নিচে আবর্জনা বা অকেজো জিনিসপত্র রাখলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। রান্নাঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ইতিবাচকতা বজায় রাখতে এটি খালি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

  • ভাঙা জিনিসপত্র

বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার রান্নাঘরের সিঙ্কের নিচে ভাঙা বাসনপত্র, বাক্স বা এই ধরনের অন্য কোনও জিনিস রাখা উচিত নয়। যদি থাকে, তবে আজই এই জিনিসগুলি ওই জায়গা থেকে সরিয়ে ফেলুন।

  • পরিষ্কারের সরঞ্জাম এবং রাসায়নিক

শাস্ত্র মতে, রান্নাঘরের সিঙ্কের নিচে পরিষ্কারের রাসায়নিক, ফিনাইল বা ব্লিচের মতো জিনিস রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এটি স্বাস্থ্য এবং সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই কারণেই আপনার রান্নাঘরের সিঙ্কের নিচে এমন কোনও জিনিস রাখা উচিত নয়, অন্য কোথাও রাখা উচিত।

  • জল সম্পর্কিত জিনিসপত্র

বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরের সিঙ্ক আগুন এবং জলের সাথে সম্পর্কিত জিনিসপত্র রাখা উচিত নয়। এতে করে অনেক সময়, আপনার বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তাই এসব জিনিস থাকলে তা আজই সরিয়ে ফেলুন।

  • ইলেকট্রনিক পণ্য

সিঙ্কের নিচে ইলেকট্রনিক ডিভাইস রাখলে জল পরে তা থেকে ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার ইলেকট্রনিক গ্যাজেটগুলি সর্বদা শুকনো জায়গায় বা আলাদা জায়গায় রাখা উচিত।

Story first published: Wednesday, January 15, 2025, 19:08 [IST]
X
Desktop Bottom Promotion