Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: কর্মক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেও ব্যর্থ? বাস্তু সংক্রান্ত এই বিষয়গুলিতে নজর দিন
Vastu tips: বাস্তুশাস্ত্রের ভূমিকা আমাদের জীবনে অনেকটা অংশ জুড়ে। অনেকেই এই শাস্ত্র মেনে চলেন, অনেকে আবার এই শাস্ত্র মানতে চায় না। বর্তমানে ব্যস্ত জীবনযাপনে অনেকেই নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে কর্মক্ষেত্রেই বেশি সমস্যা নজরে আসছে। অনেকেই ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই বেশি চাপ সহ্য করতে পারেন না। আবার অনেকেই বহু পরিশ্রম করেও সাফল্য পায় না। আপনি জানলে অবাক হবেন, আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে বাস্তুশাস্ত্রে (Vastu shastra)।
বাস্তুশাস্ত্র অনুসরণ করে এই ব্যর্থতা (failure) কাটিয়ে ওঠা যায় বলেও অনেকে বিশ্বাস করেন। আজকের প্রতিবেদনে আপনাকে বাস্তুশাস্ত্রের কিছু পদ্ধতি জানানো হবে, যেগুলি মেনে আপনি আপনার অফিসে কিছু পরিবর্তন করে, এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন। চলুন জেনে নেওয় যাক এই সমস্যায় কি বলছে বাস্তু (vastu tips)-

- ডেকোরেশন, ইলেকট্রনিক্স এবং ওয়্যারিং
অফিসে নেতিবাচক স্মৃতি বা আবেগ আছে, এমন জিনিসপত্র রাখা থেকে বিরত থাকতে হবে। এর জায়গায় ব্যক্তিগত আইটেম রাখুন। যেমন পারিবারিক ছবি বা ছোট সাজসজ্জার আইটেমগুলি। যা আপনার জন্য আনন্দ ও অনুপ্রেরণা নিয়ে আসে।
- ডেস্ক কোন দিকে হওয়া উচিত
ডেস্কে কাজ করার সময়, আপনার মুখ সর্বদা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। বাস্তু অনুসারে, এটি একটি শুভ দিক হিসাবে বিবেচিত হয়। তবে ডেস্কের ধারালো প্রান্ত বা কোণ আপনার দিকে রাখা এড়াতে হবে। পাশাপাশি আপনার ডেস্ক সবসময় পরিষ্কার ও সুসজ্জিত রাখতে হবে। যাতে আপনার কর্মক্ষেত্রের চারপাশে ইতিবাচক শক্তি থাকে। ভালো সমর্থন এবং আরামের জন্য একটি উচ্চ-ব্যাকযুক্ত চেয়ারে বসুন। এতে আপনার মন ও মেজাজ ভালো থাকবে।
- সঠিক রঙ এবং আলো বেছে নিন
গাঢ় এবং আক্রমণাত্মক রং ব্যবহার করা এড়িয়ে চলুন। এগুলি আপনার মনে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তাই আপনার কর্মক্ষেত্রের জন্য শান্ত এবং প্রশান্তিদায়ক রং বেছে নিন। যেমন সাদা, হালকা নীল বা হালকা সবুজ। এছাড়াও আপনার অফিসে পর্যাপ্ত প্রাকৃতিক আলো রয়েছে তা নিশ্চিত করুন।
এছাড়াও ইলেকট্রনিক গ্যাজেট ও তারগুলি সংগঠিত রাখতে শিখুন। নিশ্চিত করুন, আপনার সমস্ত ইলেকট্রনিক সরঞ্জামগুলি সঠিক জায়গায় রয়েছে।



Click it and Unblock the Notifications