Aquarius Horoscope 2023: ২০২৩ সাল কেমন কাটবে কুম্ভ রাশির জাতকদের? দেখুন রাশিফল

Aquarius yearly horoscope 2023 in Bengali: ২০২২ এবার শেষের দিকে। আগামী বছর কেমন কাটবে তা জানতে ইচ্ছুক প্রত্যেকে। জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। গ্রহ গতির উপর ভিত্তি করেই ১২ রাশির জাতকদের ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। আপনার রাশিফলই জানিয়ে দিতে পারে যে আগামী বছর আপনার কেমন কাটতে চলেছে।

Aquarius yearly horoscope 2023

আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। ক্যারিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন? জেনে নিন।

ক্যারিয়ার

ক্যারিয়ার

ক্যারিয়ারের দিক দিয়ে বছরের শুরুটা ভালো যাবে। আপনি নিরলসভাবে আপনার সব কাজ করবেন। মার্চ থেকে এপ্রিলের মধ্যে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। এই প্রচেষ্টাও সফল হতে পারে। মে থেকে অগস্ট পর্যন্ত আপনার বিরোধিরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেপ্টেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। নভেম্বর ও ডিসেম্বরে ক্যারিয়ার নতুন দিকে মোড় নেবে।

আর্থিক অবস্থা

আর্থিক অবস্থা

আর্থিক পরিস্থিতিতে ওঠা-নামা থাকবে। জানুয়ারি ব্যয় বৃদ্ধি পাবে। আপনি এই বছর অনেক সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারেন। জুন এবং জুলাই মাস বিনিয়োগের জন্য উপযুক্ত। এই বছর আর্থিক অবস্থার উন্নতি হবে।

শিক্ষা

শিক্ষা

নতুন বছরে কুম্ভ রাশির শিক্ষার্থীরা সুখবর পাবেন। শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে। বছরের প্রথম ত্রৈমাসিক দুর্দান্ত হতে পারে। মে, জুলাই এবং নভেম্বরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে।

প্রেম জীবন

প্রেম জীবন

জানুয়ারী এবং ফেব্রুয়ারি মাস ভালোই কাটবে। তবে মার্চ মাসে সমস্যা দেখা দিতে পারে। এপ্রিল ও মে মাসে পরিস্থিতির উন্নতি হবে। আপনি মে মাসে রোমান্টিক থাকবেন এবং আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। আপনি আপনার ভালোবাসার মানুষকে জুলাই থেকে অগস্টের মধ্যে বিয়ের প্রস্তাব দিতে পারেন। নভেম্বর এবং ডিসেম্বর মাসে সঙ্গীর সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাবেন।

পরিবার

পরিবার

পরিবারের সহযোগিতা পাবেন। বাড়িতে নতুন সদস্যের আগমন হতে পারে। পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। ২০২৩ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক একতা কোনও বড় কাজে খুব সহায়ক হতে পারে।

স্বাস্থ্য

স্বাস্থ্য

স্বাস্থ্য সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না। স্বাস্থ্যকে গুরুত্ব সহকারে নিন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। শনি গোচরের পরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এপ্রিলের দিকে কাঁধে আঘাত লাগার আশঙ্কা আছে। গলা সংক্রান্ত সমস্যাও হতে পারে। মে থেকে অগস্টের মধ্যে শারীরিক কষ্ট বাড়বে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, December 19, 2022, 17:20 [IST]
X
Desktop Bottom Promotion