Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
April Horoscope 2023: এপ্রিলে কারা হবেন ভাগ্যবান, কারা বিপদে পড়বেন? দেখুন মাসিক রাশিফল
April 2023 Monthly Horoscope in Bengali: ২০২৩ সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিলে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে। এপ্রিল মাসটি কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে!

আসুন জেনে নেওয়া যাক, এপ্রিল মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস খুব ভালো কাটবে। এই সময়ে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে। এই সময়ে আপনি সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং নিজের উপর ফোকাস করতে সক্ষম হবেন। মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক সমস্যা হতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের এপ্রিল মাস ভালো কাটবে। পড়াশোনায় মনোযোগ বসবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ৭, ১০, ২৯, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন: সোমবার, রবিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী নীল

বৃষ রাশি
মাসের শুরুটা খুব একটা ভালো হবে না। এই সময়ে আপনার কাজে বাধা আসতে পারে। মাসের মাঝামাঝি সময়ে আর্থিক সংকটে পড়তে পারেন। টাকার অভাবে প্রতিদিনের খরচও ঠিকমতো চালাতে পারবেন না। ক্রমবর্ধমান কাজের চাপের কারণে, আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখতে পারবেন না। কোর্ট-কাছারির মামলা নিয়ে খুব চিন্তিত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। দুশ্চিন্তা ও কাজের চাপের কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৯, ১১, ২৫, ৩৬, ৪৪, ৫৩
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: সাদা, হলুদ, ক্রিম, গোলাপী, আকাশী নীল

মিথুন রাশি
মাসের শুরুতে আপনি খুব ব্যস্ত থাকবেন। তবে এর পরে আপনি নিজের এবং পরিবারের জন্য যথেষ্ট সময় পাবেন। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। উচ্চ পদ পেতে পারেন। এই মাসে আয়ের নতুন উৎস পেতে পারেন। মাসের শেষে আপনি কোনও বিলাসবহুল আইটেম কেনাকাটা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৪, ৮, ২৩, ৩০, ৪৯, ৫২
শুভ দিন: শুক্র, বুধবার, শনিবার, সোমবার
শুভ রং: সবুজ, লাল, নীল, ক্রিম

কর্কট রাশি
এই মাসে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার কঠিন কাজগুলিও খুব সহজে সম্পন্ন হবে। চাকরি-ব্যবসায় অগ্রগতি হবে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের পথে আসা সমস্ত বাধা দূর হতে পারে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। লভ লাইফ খুব ভালো কাটবে। যারা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তারা পরিবারের অনুমোদন পেতে পারেন। বিবাহিত জাতকদের জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনি সুখবর পেতে পারেন। ঋণ মুক্ত হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: ৭, ১৪, ২৩, ৩৪, ৪৮, ৫৫
শুভ রং: হলুদ, গোলাপী, নীল, লাল, সাদা
শুভ দিন: সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার

সিংহ রাশি
আর্থিক দিক দিয়ে এপ্রিল মাসটি খুব ভালো কাটবে। এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। বাচ্চাদের সঙ্গে আজ আনন্দে সময় কাটাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ৫, ১০, ১৭, ২৪, ৩০, ৪৯, ৫৭
শুভ দিন: রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি
মাসের শুরুতে আর্থিক লাভ হতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও কাজ শুরু করার আগে ভালো ভাবে ভাবনা-চিন্তা করুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৪, ১৬, ২৭, ৩৩, ৪১, ৫০
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার
শুভ রং: নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি
চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। এই পরিস্থিতিতে আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হবেন। আটকে থাকা কাজ শেষ করতে ব্যবসায়ীদের অনেক দৌড়ঝাঁপ করতে হবে। এই সময়ে আপনাকে কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই মাসে আপনাকে ঋণ শোধ করতে হবে। মাসের শেষে আর্থিক সংকটে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্য ভালো থাকবে না।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১২, ২৩, ৩৭, ৪৪, ৫৯
শুভ দিন: বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার
শুভ রং: লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি
মাসের শুরুটা ভালো কাটবে না। আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকবেন। তবে মাসের মাঝামাঝি সময়টা আপনার খুব ভালো কাটবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ ঠিক রাখুন। সবার সঙ্গে ভদ্র আচরণ করুন। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও পরিবর্তনের জন্য এই সময়টা উপযুক্ত নয়।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ৭, ১১, ২০, ৩৩, ৪৫, ৫৪
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রং: সাদা, বাদামী, গোলাপী, নীল

ধনু রাশি
এই মাসে আপনার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো কাঠবে না। ব্যয় বৃদ্ধি আপনার সমস্যা বাড়াতে পারে। ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের এই মাসটি স্বাভাবিক কাটবে। কর্মক্ষেত্রে কাজের পাশাপাশি আপনার আচরণের দিকেও নজর দিন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ৩, ৫, ১০, ২৭, ৩১, ৪৪, ৫৫
শুভ দিন: শুক্র, শনিবার, বৃহস্পতিবার, বুধবার
শুভ রং: লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি
বাড়ির পরিবেশ ভাল থাকবে না। ব্যবসায়ীদের অনেক টাকা খরচ হতে পারে এবং কাজেও বাধা আসবে। চাকরিজীবীরা কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে খুব হতাশ হবেন। আপনি এই সময়ের মধ্যে চাকরি ছেড়ে দেওয়ার মনও তৈরি করতে পারেন। লভ লাইফ ভালো কাটবে না। এই সময় খুব সাবধানে গাড়ি চালান।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৫, ১০, ২৮, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন: শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

কুম্ভ রাশি
এই মাসটি ব্যবসায়ীদের খুবই ভালো কাটবে। যাঁরা বিদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, এই সময়ে তারা ভালো সুযোগ পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। পদোন্নতিও হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি হবে। টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: ইউরেনাস, শনি
শুভ সংখ্যা: ২, ১৭, ২০, ৩৮, ৪৫, ৫০
শুভ দিন: বুধবার, বৃহস্পতিবার, সোমবার, শনিবার
শুভ রং: গাঢ় সবুজ, গোলাপী, সাদা, হলুদ, লাল

মীন রাশি
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও ব্যবসায়িক প্রস্তাব গ্রহণ না করাই ভালো। এই মাসটি শিক্ষার্থীদেরও ভালো কাটবে না। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। এই সময়ের মধ্যে অর্থ উপার্জনের ভালো সুযোগ আপনার হাত থেকে চলে যাবে। কঠিন পরিস্থিতিতেও আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮
শুভ দিন: শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, আকাশী নীল, সাদা, হলুদ
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications