Apara Ekadashi 2021 : সমস্ত পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশীর ব্রত পালন করুন, জেনে নিন দিন-ক্ষণ

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য তাঁর পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে অপরা একাদশী বা অচলা একাদশী বলা হয়। ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী এই বছর ৬ জুন, রবিবার অপরা একাদশী ব্রত পালিত হবে।

Apara Ekadashi 2021 : Date, Shubh Muhurat, Significance, Puja Vidhi

ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য একাদশীর দিনটিকে শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। তাহলে জেনে নিন ২০২১ সালের অপরা একাদশীর দিন-ক্ষণ এবং এই দিনটির গুরুত্ব।

২০২১ সালের অপরা একাদশীর তারিখ ও শুভ সময়

২০২১ সালের অপরা একাদশীর তারিখ ও শুভ সময়

একাদশী তিথি শুরু - ৫ জুন, ভোর ০৪টা বেজে ০৭ মিনিটে

একাদশী তিথি শেষ - ৬ জুন, সকাল ০৬টা বেজে ১৯ মিনিটে

অপরা একাদশী ব্রত পরান মুহুর্ত - ৭ জুন, ভোর ০৪টা ৫১ মিনিট থেকে সকাল ০৭টা ৩৩ মিনিট।

পূজা বিধি

পূজা বিধি

এই দিনে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পুজোর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি ছোটো চৌকির উপর স্থাপন করুন। তাঁর পূজা শুরু করুন এবং ভগবানকে হলুদ রঙের ফুল, ফল, গঙ্গার জল এবং তুলসী অর্পণ করুন। ব্রতের সংকল্প নিন। ধূপ জ্বালিয়ে আরতি করুন। এই দিন ফলাহার করুন। সন্ধ্যায় আবার পূজা করুন এবং আরতি করুন। পরের দিন ব্রত ভঙ্গ করুন। দরিদ্র ও অভাবী মানুষকে আপনার সামর্থ্য অনুসারে দান-দক্ষিণা দিন।

অপরা একাদশীর তাৎপর্য

অপরা একাদশীর তাৎপর্য

স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অপরা একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছেন। তাঁর কাছ থেকে জানার পরে, পাণ্ডবগণ এই ব্রত পালন করেছিলেন, যার প্রভাবে তাঁরা মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যে ব্যক্তি এই দিনে ব্রত পালন করে সে তার সমস্ত পাপ থেকে মুক্তি পায়। তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ মেলে। এই দিনটিতে হৃদয় দিয়ে বিষ্ণুর আরাধনা করা উচিত।

Story first published: Friday, June 4, 2021, 11:35 [IST]
X
Desktop Bottom Promotion