Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Annapurna Puja 2022: দেবী অন্নপূর্ণার পুজো করলে গৃহে অন্নাভাব হয় না, দূর হয় অর্থ কষ্ট! জেনে নিন তিথি ও শুভক্ষণ
অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ, দারিদ্র্য দূর করেন তিনিই তো মা অন্নপূর্ণা। দ্বিভুজা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, আর অন্য হাতে দর্বি বা হাতা। তাঁর মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি ও অন্যপাশে শ্রী। দেবী পার্বতীরই আরেক রূপ হল অন্নপূর্ণা। তাঁর অপর নাম অন্নদা। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন।

প্রতি বছর চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়৷ হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। আর্থিক দিকও শক্তিশালী হয়। মায়ের কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। জেনে নিন, এ বছর অন্নপূর্ণা পুজোর তিথি, শুভক্ষণ -

২০২২ সালের অন্নপূর্ণা পুজোর তিথি ও শুভক্ষণ
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
অষ্টমী তিথি আরম্ভ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলার ২৪ চৈত্র।
সময় - রাত ১১টা ০৭ মিনিট।
অষ্টমী তিথি শেষ - ৯ এপ্রিল, শনিবার। বাংলার ২৫ চৈত্র।
সময় - রাত ১টা ২৪ মিনিট।
নবমী তিথি আরম্ভ - ৯ এপ্রিল, শনিবার। বাংলার ২৫ চৈত্র।
সময় - রাত ১টা ২৫ মিনিট।
নবমী তিথি শেষ - ১০ এপ্রিল, রবিবার। বাংলার ২৬ চৈত্র।
সময় - রাত ৩টে ১৬ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে
অষ্টমী তিথি আরম্ভ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলার ২৪ চৈত্র।
সময় - রাত ৮টা ৪১ মিনিট ৩৯ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ - ৯ এপ্রিল, শনিবার। বাংলার ২৫ চৈত্র।
সময় - রাত ১০টা ৩৮ মিনিট ২৯ সেকেন্ড।
নবমী তিথি আরম্ভ - ৯ এপ্রিল, শনিবার। বাংলার ২৫ চৈত্র।
সময় - রাত ১০টা ৩৮ মিনিট ৩০ সেকেন্ড।
নবমী তিথি শেষ - ১০ এপ্রিল, রবিবার। বাংলার ২৬ চৈত্র।
সময় - রাত ১২টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড।

পৌরাণিক কাহিনী
পুরাণ মতে, দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধ হওয়ায় দেবী কৈলাস ত্যাগ করেন। তারপরই শুরু হয় মহামারি এবং খাদ্যের হাহাকার। ভক্তগণকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব নিজ কাঁধে তুলে নেন ভিক্ষার ঝুলি। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে। সেই সময় মহাদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। এরপর দেবাদিদেব কাশীতে গিয়ে দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারি এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন।
দেবী যে কেবল মহাদেবের ঝুলি পূর্ণ করেন তাই নয়, দেবীর কৃপায় ঘুচে যায় সংসারের সকল দুঃখ-কষ্ট ও খাদ্যাভাব। আজও পবিত্র কাশীধামে চৈত্র শুক্ল অষ্টমীতে মা অন্নপূর্ণা অবতীর্ণ হন বলে বিশ্বাস করা হয়।

কোথায় কোথায় অন্নপূর্ণা পূজা হয়?
কাশীতে দেবী অন্নপূর্ণার মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর ধুমধাম করে দেবী অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উত্সবও খুব বিখ্যাত। এছাড়া, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অন্নপূর্ণা পূজার প্রচলন রয়েছে।



Click it and Unblock the Notifications