মঙ্গল ও রাহুর সংযোগে তৈরি হবে অশুভ অঙ্গারক যোগ, দুর্ভোগ বাড়বে ৩ রাশির!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও রাশি বা কোষ্ঠীর কক্ষে মঙ্গল এবং রাহুর সংযোগ হলে অঙ্গারক যোগ গঠিত হয়। জ্যোতিষে একে অশুভ যোগ হিসেবে গণ্য করা হয়। এই যোগ সৃষ্টি হলে ব্যক্তির জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে।

বর্তমানে রাহু মীন রাশিতে অবস্থান করছে। চলতি বছর এপ্রিল মাসে গ্রহের সেনাপতি মঙ্গল মীন রাশিতেই প্রবেশ করবে। এর ফলে গঠিত হবে অশুভ অঙ্গারক যোগ। তিন রাশির জাতকরা সমস্যায় পড়বেন এই যোগের প্রভাবে।

Angarak yog

মেষ রাশি (Aries)

মেষ রাশির জাতকদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। কাজে বাধা সৃষ্টি হবে। কাজের জন্য অধিক যাত্রা করতে হবে। এর ফলে পরিবারকে সময় দিতে পারবেন না। অযাচিত ব্যয় এড়িয়ে যাওয়াই ভালো। এই সময় আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে। শিক্ষা, স্বাস্থ্য ও পারিবারিক কারণে চিন্তিত থাকবেন। জমিজমা সংক্রান্ত বিষয়ে ভোগান্তি বাড়তে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি (Virgo)

কন্যা রাশির জাতকদের এই সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। সম্পর্কে তিক্ততা দেখা দেবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে আপনি খুব চিন্তিত থাকবেন।

ধনু রাশি (Sagittarius)

অঙ্গারক যোগে ধনু রাশির জাতকরা নানা সমস্যায় পড়বেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও সমস্যা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত থাকবেন। এই সময় সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, January 24, 2024, 23:33 [IST]
X
Desktop Bottom Promotion