Anant Chaturdashi 2023: অনন্ত চতুর্দশীতে ভাগ্যোদয় হবে ৪ রাশির, প্রতিটি কাজে আসবে সাফল্য!

Anant Chaturdashi 2023 Horoscope in Bengali: হিন্দু পঞ্জিকা অনুসারে, এ বছর ২৮ সেপ্টেম্বর উদযাপিত হবে অনন্ত চতুর্দশী। এই তিথিতে বিষ্ণুর অনন্ত রূপের পূজা করা হয়ে থাকে। আবার গণেশ বিসর্জনও করা হয় এই তিথিতে। কথিত আছে, এই তিথিতে অনন্ত রক্ষা সূত্র বাঁধলে জীবনের সকল দুঃখ-কষ্ট ও সঙ্কট দূর হয়।

চলতি বছর অনন্ত চতুর্দশীতে থাকছে রবি যোগ, বৃদ্ধি যোগ। এর পাশাপাশি পূর্বা ভাদ্রপদের শুভ সংযোগও থাকছে। জ্যোতিষ গণনা বলছে, এবারের অনন্ত চতুর্দশী ৪ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিষ্ণুর আশীর্বাদে এঁদের জীবনে সৌভাগ্য ফিরবে। জেনে নিন, কোন কোন রাশির ভাগ্য খুলবে অনন্ত চতুর্দশীতে।

Anant Chaturdashi 2023 Horoscope

মেষ রাশি (Aries)

চলতি বছর অনন্ত চতুর্দশীতে মেষ রাশির জাতকদের কপাল খুলবে। এই সময় সমস্ত কাজে সাফল্য লাভ হবে। আটকে যাওয়া কাজও এ সময়ে সম্পন্ন হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। যে কারণে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির জাতকদের প্রচুর ধন লাভ হবে এই সময়। যার ফলে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। ব্যবসায়ীদের এই সময়টি খুব ভাল কাটবে। আজ এমন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যার সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে উঠবে। ভবিষ্যতে এই বন্ধুত্ব থেকে লাভ হতে পারে।

তুলা রাশি (Libra)

শ্রীবিষ্ণুর আশীর্বাদে মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন তুলা রাশির জাতকরা। স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। তবে এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, তা নাহলে লোকসানের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি (Aquarius)

দাম্পত্য জীবনে প্রেম ও মাধুর্য বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। তাঁর সহযোগিতাও লাভ করবেন। কুম্ভ রাশির জাতকরা এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। চাকুরিজীবীদের এই সময়টি খুব ভাল যাবে। কোনও সুসংবাদ পেতে পারেন, যে কারণে মন খুব ভাল থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, September 27, 2023, 21:17 [IST]
X
Desktop Bottom Promotion