বক্রী বৃহস্পতি তৈরি করেছে অমলা রাজযোগ, এই ৩ রাশির কপাল খুলবে, বাড়বে রোজগার!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ-নক্ষত্রের গতিবিধি পরিবর্তনে নানা শুভ বা অশুভ যোগ তৈরি হয়। ৪ সেপ্টেম্বর মেষ রাশিতে বক্রী হয়েছে বৃহস্পতি। বৃহস্পতির বক্রী হওয়ায় অমলা নামক রাজযোগ গঠিত হয়েছে।

জ্যোতিষে এই রাজযোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। বক্রী বৃহস্পতির কারণে সৃষ্ট অমলা রাজযোগে ৩ রাশির ভাগ্যোদয় ঘটবে। এই সময় সর্বক্ষেত্রে লাভবান হবেন এই রাশির জাতকরা। জেনে নিন কোন ৩ রাশির জাতকরা উপকৃত হবেন বৃহস্পতির বক্রীদশায়।

Amla rajyog is formed due to retrograde of Jupiter

মিথুন রাশিতে অমলা রাজযোগের প্রভাব

অমলা রাজযোগ মিথুন রাশির জন্য অত্যন্ত ফলদায়ক হবে। এ সময়ে ক্যারিয়ারে উন্নতি হবে। ব্যবসায় আসা বাধা-বিপত্তি থেকে মুক্তি মিলবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় পুনরায় শুরু হবে। যাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সফল হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারে সুখ, শান্তি থাকবে।

সিংহ রাশিতে অমলা রাজযোগের প্রভাব

অমলা যোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা শুভ ফল পাবেন। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এ সময়ে তাঁদের সাফল্য লাভ হতে পারে। আটকে থাকা কাজ এই সময় পুনরায় শুরু হবে। সমাজে মান-সম্মান বাড়বে। এ সময়ে কোনও বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে।

মীন রাশিতে অমলা রাজযোগের প্রভাব

মীন রাশির জাতকরা এই যোগে বিশেষ ভাবে লাভান্বিত হবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। বিনিয়োগ থেকে দারুণ লাভ হবে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। তবে সহজেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ আসতে পারে এই সময়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, September 6, 2023, 20:32 [IST]
X
Desktop Bottom Promotion