Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে সরান এই ৬ জিনিস, অক্ষয় হবে সৌভাগ্য!

আজ, ২২ এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া। হিন্দুধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় যে ধনসম্পদ ক্রয় করা হয়, তার কোনও ক্ষয় হয় না। এই বিশ্বাস থেকেই এ দিন সোনা-রুপো এবং বিভিন্ন মূল্যবান জিনিস কেনার বিশেষ উৎসাহ মানুষের মধ্যে৷।

রীতি অনুযায়ী, অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। তাই এ দিন এমন কাজ করা উচিত, যাতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী খুশি হন। এবার অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে সরিয়ে ফেলুন কয়েকটি জিনিস। এই জিনিসগুলি ঘরে অশুভ শক্তির প্রভাব বাড়ায়। জেনে নিন, অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে তুষ্ট করতে বাড়ি থেকে কোন কোন জিনিস সরাবেন।

Akshaya Tritiya

* ঘরে কোনও পুরানো ভাঙা ঝাঁটা থাকলে তা এখনই দূর করে দিন। ভাঙা ঝাঁটা ঘরে রেখে দেওয়া খুবই অশুভ। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এবং সংসারে দারিদ্র্য আসতে পারে।

* ঘরে কোনও পুরানো ছেঁড়া জুতো ও চপ্পল থাকলে তা এখনই ফেলে দিন। এই অশুভ জিনিস ঘরে নেতিবাচকতা বাড়ায়। এতে আর্থিক ক্ষতিও হয়। তাছাড়া, ছেঁড়া জুতো রেখে দিলে কখনই আপনার ঘরে আসবেন না মা লক্ষ্মী।

* নোংরা অপরিষ্কার স্থানে কখনই বাস করেন না মা লক্ষ্মী। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই দেবীর বাস। তাই ঘর-বাড়ি এবং বাড়ির চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নোংরা জামাকাপড় পরিষ্কার করে কেচে গুছিয়ে সঠিক জায়গায় তুলে রেখে দিন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যেন আপনার ঘরের এখানে ওখানে নোংরা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে না থাকে।

* ঘরে শুকনো গাছ, শুকনো ফুল থাকলে, সেগুলিও অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এগুলি ঘরে নেতিবাচকতা ছড়ায় এবং আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। বিশেষ করে, শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনই ঘরে রেখে দেবেন না।

* বাড়িতে ভাঙা, ফাটা বা চিড় ধরা বাসন জমিয়ে রাখা একেবারেই শুভ নয়। এতে ঘরে অশুভ শক্তির প্রভাব বাড়ে এবং দারিদ্র্যের কারণ হয়। তাই এই জিনিসগুলি অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলুন।

* খণ্ডিত মূর্তি ঘরে রেখে দেবেন না। বাড়িতে দেব-দেবীর ভাঙা মূর্তি থাকলে তা বিসর্জন দিয়ে দিন। এতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, April 22, 2023, 10:57 [IST]
X
Desktop Bottom Promotion