Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Akshaya Tritiya 2023: সুখ-সমৃদ্ধির জন্য রাশি মেনে দান করুন অক্ষয় তৃতীয়ায়!
২৩ এপ্রিল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই প্রতি বছর অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়। এই দিনে দান-পুণ্য করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বর্ণিত রয়েছে। অক্ষয় তৃতীয়ায় কোনও কিছু দান করলে তার অক্ষয় ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিন রাশি মেনে দান করা সবচেয়ে ফলদায়ক। চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশি অনুযায়ী কী দান করবেন-

মেষ ও বৃশ্চিক রাশি
মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। অক্ষয় তৃতীয়ার দিন এই জাতকরা আটা, চিনি, গুড়, ছাতু, ফল বা মিষ্টি জাতীয় খাবার দান করতে পারেন। এতে অক্ষয় পুণ্য লাভ হয়, জমি-বাড়ি সংক্রান্ত সমস্যা কেটে যায় এবং ধন-সম্পদ লাভ হয়।
বৃষ ও তুলা রাশি
বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র। অক্ষয় তৃতীয়ায় এই রাশির জাতক জাতিকাদের কলসি ভরে জল দান করা উচিত। বিশ্বাস করা হয়, এটি করলে অর্থ লাভ হয় এবং শুক্র দোষের প্রভাব কম হয়। এছাড়া, এ দিন সাদা কাপড়, দুধ, দই, ভাত, চিনি দান করাও খুব ফলদায়ক।
মিথুন ও কন্যা রাশি
এই দুই রাশির অধিপতি হল বুধ। অক্ষয় তৃতীয়ায় মুগ ডাল, সবুজ শাকসবজি এবং গরুকে ঘাস-চারা দান করা উচিত। এর ফলে জীবনে সুখ, সমৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ার দিন রুপো, মুক্তা, ক্ষীর, চাল, চিনি, ঘি এবং জল দান করা উচিত। এতে ধন লাভ হয় এবং সংসারে সুখ, সমৃদ্ধি আসে।
সিংহ রাশি
সূর্য হল সিংহ রাশির অধিপতি। অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেবকে জল নিবেদন করা উচিত। এ ছাড়া গুড়, গম, ছাতু, তামা দান করা উচিত। এতে সূর্যদেবের আশীর্বাদ লাভ হয় এবং পরিবারের সকলে সুস্থ-সবল থাকে।
ধনু এবং মীন রাশি
বৃহস্পতি এই দুই রাশির অধিপতি। অক্ষয় তৃতীয়ায় হলুদ বস্ত্র, হলুদ, পেঁপে, ছোলা, ছোলার ডাল, কেশর, হলুদ মিষ্টি এবং জল দান করুন। এতে বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে এবং দেবগুরু বৃহস্পতি ও মা লক্ষ্মীর কৃপা মিলবে।
মকর ও কুম্ভ রাশি
মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন সূর্য পুত্র শনিদেব। কোষ্ঠীতে শনির অশুভ প্রভাব কমিয়ে শুভ প্রভাব বৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির পূর্ব দিকে একটি পাত্রে তিলের তেল রাখুন। এই দিনে দরিদ্রদের তিল, নারকেল, ছোলার ছাতু, জামাকাপড় ও ওষুধ দান করুন। এই উপায়ে আপনার জীবনের সব ঝামেলা কেটে যাবে এবং অর্থ লাভ হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications