Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে পঞ্চগ্রহী যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির!

চলতি বছর অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে ২৩ এপ্রিল, রবিবার। এ দিন মেষ রাশিতে ৫টি গ্রহ সূর্য, গুরু, বুধ, রাহু ও ইউরেনাসের এক অনন্য সমন্বয় ঘটছে। আবার অক্ষয় তৃতীয়ায় বৃষ রাশিতে চন্দ্র ও শুক্র উভয়ই অত্যন্ত শুভ ও ফলদায়ক অবস্থানে থাকবে। যে কারণে এ বারের অক্ষয় তৃতীয়া ৫ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। দেখে নিন, সেই ভাগ্যবান রাশিগুলো কী কী-

Akshaya Tritiya 2023 lucky zodiac signs

মেষ রাশি - মেষ রাশিতে অক্ষয় তৃতীয়ায় অনেক শুভ যোগ তৈরি হচ্ছে। যে কারণে এবার অক্ষয় তৃতীয়ায় মেষ রাশির জাতক জাতিকারা সব দিক থেকে লাভবান হবেন। আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। এই সময় আপনি দাতব্য ও শুভ কাজে অংশ নিতে পারেন, যার সুফল আপনি পাবেন। ধনসম্পদ ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃষ রাশি - এই রাশির জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ায় বস্ত্র, গহনা পেতে পারেন। শিল্পকলা এবং সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রশংসা এবং লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে স্নেহ ও ভালোবাসা বজায় থাকবে। এই সময় আপনি উপহার পেতে পারেন।

কর্কট রাশি - কর্কট রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় ধন-সম্পদ ও সমৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আর্থিক লাভ হবে। গহনা প্রাপ্তি হতে পারে। সিলভার এবং হীরা আপনার জন্য লাভদায়ক হতে পারে।

সিংহ রাশি - অক্ষয় তৃতীয়া সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে। আপনি আপনার প্রচেষ্টায় বাড়ির বড়দের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। সমাজ ও পরিবারে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। সিংহ রাশির ব্যবসায়ীরা অক্ষয় তৃতীয়ায় প্রত্যাশার চেয়ে বেশি আয় করতে পারেন।

বৃশ্চিক রাশি - যারা গাড়ি কিনতে চান, তাদের প্রচেষ্টা সফল হবে। বাড়ি এবং জমিজমাতে বিনিয়োগ করার ক্ষেত্রেও অক্ষয় তৃতীয়ার দিনটি লাভদায়ক হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। এই সময় যাত্রার যোগ রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, April 14, 2023, 10:18 [IST]
X
Desktop Bottom Promotion