Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ায় আপনার রাশি অনুযায়ী জিনিস কিনুন, সারা বছর অর্থের অভাব হবে না!

চলতি বছর ০৩ মে, মঙ্গলবার পড়েছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ। যে কোনও শুভ কাজ করার জন্য অক্ষয় তৃতীয়া একটি আদর্শ দিন। এছাড়াও, এই বিশেষ দিনটি গাড়ি, বাড়ি, গয়না কেনার জন্যও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এত দামী দামী জিনিস কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। তাই এই শুভ দিনে আপনার রাশি অনুযায়ী জিনিস কিনলেও সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

Buy These Things On Akshaya Tritiya

তাহলে জেনে নিন, এই অক্ষয় তৃতীয়ায় আপনার রাশি অনুযায়ী কী কিনবেন -

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ায় মেষ রাশির জাতক জাতিকাদের লাল মসুর ডাল কেনা উচিত। এটি এই রাশির জাতকদের জন্য খুব শুভ হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় বাজরা বা চাল কেনা উচিত। এতে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

মিথুন রাশি

মিথুন রাশি

অক্ষয় তৃতীয়ায় মিথুন রাশির জাতক জাতিকারা জামাকাপড়, সবুজ মুগ ডাল বা ধনেপাতা কিনতে পারেন। এতে আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা চাল বা দুধ কেনা উচিত। এতে আপনার উন্নতি হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় তামার বাসন বা লাল কাপড় কেনা উচিত। এটি আপনার অগ্রগতিতে সহায়ক হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের মুগ ডাল কেনা শুভ হবে। এতে আপনার অক্ষয় পুণ্য প্রাপ্তি হবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ার দিনে চাল বা চিনি কেনা উচিত।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃশ্চিক রাশির জাতকদের গুড় কেনা খুবই শুভ হবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের হলুদ চাল বা কলা কেনা উচিত।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনে মাষকলাই কেনা শুভ হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের কালো তিল বা কাপড় কেনা উচিত।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ছোলার ডাল বা হলুদ কেনা উচিত। এতে আপনার ভাগ্য উজ্জ্বল হবে।

X
Desktop Bottom Promotion