Akshaya Tritiya 2022 : অক্ষয় তৃতীয়ায় আপনার রাশি অনুযায়ী এই কাজ করুন, সারা বছর মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ!

অক্ষয় তৃতীয়ার দিনটি হিন্দু ধর্মের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই প্রতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হয়। এ দিন ব্যবসার কাজ, বাড়ি, গাড়ি, জমি, সোনা-রুপো কেনা খুবই শুভ বলে মানা হয়। এছাড়া, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতো শুভ কাজও সম্পন্ন হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন। এই সবকিছুর পাশাপাশি এ দিন দান-ধ্যান করারও বিশেষ গুরুত্ব রয়েছে।

Akshaya Tritiya

অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনি যদি আপনার রাশি অনুসারে দান-ধ্যান এবং বিশেষ কিছু কাজ করেন, তবে অবশ্যই সুফল পাবেন। জেনে নিন, এবার অক্ষয় তৃতীয়ায় আপনার রাশি অনুযায়ী কী করবেন -

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ অনুসারে, অক্ষয় তৃতীয়ায় মেষ রাশির জাতক-জাতিকাদের লাল রঙের কাপড়ে লাড্ডু রেখে দান করা উচিত।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের কলসিতে জল ভরে দান করা উচিত। বিশ্বাস করা হয়, এটি করলে শুক্র দোষের প্রভাব হ্রাস পায় এবং আর্থিক ঝামেলা দূর হয়।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় মুগ ডাল দান করা উচিত। এতে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং আর্থিক উন্নতি হয়।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাই এই রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ায় রুপোয় মুক্তো সেট করে পরা উচিত। এতে চন্দ্রমা শক্তিশালী হয় এবং আর্থিক অবস্থাও ভাল থাকে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠে সূর্য দেবকে জল অর্পণ করা এবং গুড় দান করা উচিত। এটি করলে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা মিলবে, ফলে আপনার উন্নতি হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

ধন-সম্পদ লাভের জন্য এই জাতকদের অক্ষয় তৃতীয়ায় পান্না ধারণ করা উচিত। মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না। তবে পান্না পরার আগে অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিন।

তুলা রাশি

তুলা রাশি

অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তুলা রাশির জাতকদের সাদা বস্ত্র দান করা উচিত। সেই সঙ্গে বাড়িতে সাদা রঙের কোনও দেবতার মূর্তি স্থাপন করতে হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক রাশির জাতকদের এ দিন প্রবাল পরা উচিত। এর প্রভাবে আর্থিক সমস্যা দূর হয়।

ধনু রাশি

ধনু রাশি

অক্ষয় তৃতীয়ার দিন ধনু রাশির জাতক-জাতিকাদের হলুদ কাপড়ে কাঁচা হলুদ মুড়ে পুজোর জায়গায় রাখতে হবে। এছাড়াও, হলুদ রঙের জিনিসপত্র দান করতে হবে। এতে করে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।

মকর রাশি

মকর রাশি

অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে অক্ষয় তৃতীয়ার দিন একটি পাত্রে তিলের তেল নিয়ে বাড়ির পূর্ব দিকে রাখতে হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের কালো তিল, নারকেল এবং লোহা দান করা উচিত।

মীন রাশি

মীন রাশি

অক্ষয় তৃতীয়ার দিন মীন রাশির জাতকদের হলুদ কাপড়ে হলুদ ফুল বেঁধে বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখতে হবে। বিশ্বাস করা হয়, এটি করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে।

X
Desktop Bottom Promotion