Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অক্ষয় তৃতীয়ায় ২ শুভ যোগে ৬ রাশির ভাগ্য চমকাবে, চাকরি ও ব্যবসায় উন্নতি, পাবেন সাফল্য
আজ ১০ মে, অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণত, হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হিসাবে পালিত হয়। তবে শাস্ত্র মতে, এই বছর এই দিনে অনেকগুলি শুভ যোগ একসঙ্গে তৈরি হচ্ছে। যা কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে এনেছে।
এই দিনে গজকেশরী যোগের সাথে সাথে শুক্র সূর্যের সাথে মেষ রাশিতে থাকবে। এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয়ার দিনে শুক্রাদিত্য যোগও তৈরি হচ্ছে। কোন রাশির জাতকরা এই দিনে বিশেষ সুবিধা পাবেন? আসুন জেনে নিই-

- মেষ রাশি:
অক্ষয় তৃতীয়ায় মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ দিন হতে চলেছে। এই দিনে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনও কাজে সাফল্য পাবেন। সঙ্গেই যেসমস্ত কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল তাও সম্পূর্ণ হবে। খুশী বয়ে নিয়ে আসবে। কর্মজীবনে সাফল্য পাবেন।
- বৃষ রাশি:
এবছরের অক্ষয় তৃতীয়ার দিনটি বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ। আপনি অপ্রত্যাশিত অর্থের সুবিধা পেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রতিটি কাজে ভাগ্য তাদের পাশে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে দারুণ উন্নতি করবে।
- মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের জন্য, ২০২৪ এর অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি জীবনে উন্নতি বয়ে আনবে। শুভ যোগের প্রভাবে আপনি বৈষয়িক সুখ ও সুবিধা পাবেন। অর্থ লাভের সম্ভাবনাও থাকবে। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই এই যোগের শুভ প্রভাব দেখতে পাবেন। কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন।
- কর্কট রাশি:
অক্ষয় তৃতীয়ায় তৈরি হওয়া শুভ যোগ আপনার আয় বৃদ্ধি করবে। আপনি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন। আপনার বাড়িতে নতুন সদস্য আসতে পারে।
- তুলা রাশি:
শুভ এই দিনে তুলা রাশির জাতকদের জন্য শুভ যোগ তৈরি হচ্ছে। যার ফলে তাদের আয়ের উৎস বাড়বে এবং তারা জীবনে সমৃদ্ধি ও শান্তি পাবেন। এর পাশাপাশি আপনার সামাজিক প্রতিপত্তিও বাড়বে। বাড়ি, জমি ও সম্পত্তিতে বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। চাকরিতে উচ্চ পদে লাভ হতে পারে।
- ধনু রাশি:
ধনু রাশির জাতকদের জন্যও খুব বিশেষ হতে চলেছে এই দিন। অক্ষয় তৃতীয়ার পর ধনু রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে। অর্থ লাভের সম্ভাবনা এবং ব্যবসায়ীরা প্রচুর উপার্জন করবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং সুখ বাড়বে।



Click it and Unblock the Notifications