Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 09 ফেব্রুয়ারি 2024
Ajker Rashifal, 09 February 2024: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ১০টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদেরকে প্রচেষ্টা আরও বাড়াতে হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪৬
শুভ দিন: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি এই রাশির ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো কাটবে। পড়াশোনায় আসা বাধা দূর হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। চাকুরিজীবীদের সময়মতো সব কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীরা মুলতবি থাকা কাজগুলো শেষ করার চেষ্টা করুন, অন্যথায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ৩টে
আজকের কর্কট রাশিফল
এই রাশির চাকুরিজীবীদের আজকের দিনটা খুব ভালো কাটবে। বড় কোম্পানি থেকে চাকরির অফার আসতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফল পেতে পারেন। চাকুরিজীবীদের সেরা পারফরম্যান্স দিতে হবে। উচ্চ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। আজ খরচ বেশি হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: সকাল ৭টা থেকে ৯টা ৫০
আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। আটকে থাকা কাজগুলো আজ শেষ করবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে। ক্রোধের বশে ও তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। বিবাহিত জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। অফিসের কোনও কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে, আজ তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: দুপুর ২টো ১৫ থেকে ৪টে
আজকের ধনু রাশিফল
কোর্ট-কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। কাজে বাধা আসতে পারে। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ দিন: বিকেল ৪টে ৩৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের সাহায্যে কোনও ঘরোয়া সমস্যা সমাধানে সফল হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ দিন: সকাল ৮টা ৫০ থেকে ১০টা ১৫
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন এবং কোনও সিদ্ধান্তও নিতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কম হবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আপনি আপনার বসের সহযোগিতা পাবেন। আজ আপনি একটি বড় প্রোজেক্টে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বিকেল ৪টে থেকে রাত ৯টা ০৫
আজকের মীন রাশিফল
বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। লভ লাইফ ভালো কাটবে। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। যদি লভ ম্যারেজ করতে চান, তবে আপনার সম্পর্ক পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: দুপুর ২টো ৩০ থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
