Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 08 ফেব্রুয়ারি 2024

Ajker Rashifal, 08 February 2024: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

আজকের দিনটি তেমন ভালো কাটবে না। ব্যবসায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব ভারসাম্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হয়। কিছু সহকর্মী আপনার কাজে বাধা দিতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

আজকের বৃষ রাশিফল

বৃষ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে স্থগিত থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পছন্দসই জায়গায় বদলি হতে পারে। অন্য কোনও কোম্পানি থেকে চাকরির অফার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের মিথুন রাশিফল

বাড়িতে চলমান সমস্যার সমাধান হবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যস্ততার কারণে আপনি আজ নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ৯টা ২৫

আজকের কর্কট রাশিফল

আজ আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে। প্রতিটি সমস্যার মোকাবেলা করবেন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীদের একসঙ্গে অনেকগুলো কাজ শেষ করতে হতে পারে। তবে তাড়াহুড়ো করবেন না, তা হলে ভুল হতে পারে। ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা

আজকের কন্যা রাশিফল

এই রাশির ছাত্রছাত্রীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পড়াশোনায় মনোযোগ থাকবে। শিক্ষকদের গাইডেন্স পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। প্রতিদিন দেরি করে অফিসে পৌঁছানোর কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অনেক দূর যাত্রা করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টে ২০ থেকে সন্ধ্যা ৬টা ২০

আজকের তুলা রাশিফল

ব্যক্তিগত জীবনে চলমান সমস্যাগুলি কাটিয়ে উঠতে আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার ভবিষ্যতের জন্য কোনও সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। আজ বাড়িতে অতিথির আগমন হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক সমস্যা দেখা দেবে। ব্যবসায়ীদের তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। তারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৭টা ৫০

আজকের ধনু রাশিফল

ব্যবসায় উন্নতি হবে। আজ আপনি কোনও স্বনামধন্য এবং অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। আজ আপনাকে বসের বকা শুনতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। জীবনসঙ্গী আজ রোমান্টিক মুডে থাকবেন। আপনি আপনার প্রিয়জনের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে দুপুর ১২টা

আজকের মকর রাশিফল

মিডিয়া, ফ্যাশন ও রাজনীতির সঙ্গে যুক্ত জাতকরা আজ বড় সাফল্য পেতে পারেন। আপনার সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন এবং মনের কথা শেয়ার করবেন। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে, তবে আপনাকে গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

আজ কোনও ভালো খবর পেতে পারেন। যে কারণে আপনি খুব খুশি হবেন। যাত্রার যোগ রয়েছে। ব্যবসায় লাভ হবে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সর্দি, কাশি, গলা ব্যথায় ভুগতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টো ৫০ থেকে ৪টে

আজকের মীন রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের যত তাড়াতাড়ি সম্ভব মুলতুবি কাজগুলি শেষ করতে হবে, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। অফিসে আপনার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, February 8, 2024, 10:01 [IST]
X
Desktop Bottom Promotion