Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 07 ফেব্রুয়ারি 2024
Ajker Rashifal, 07 February 2024: বুধবার, ৭ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
অর্থ সঞ্চয় করার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে আর্থিক সঙ্কটে পড়বেন। অফিসে খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি ত্বকের অ্যালার্জিতে ভুগতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ৩টে থেকে ৫টা
আজকের বৃষ রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কোনও বিলাসবহুল জিনিস কিনতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। অনলাইন ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। আজ আপনি আপনার পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে সকাল ১০টা
আজকের মিথুন রাশিফল
কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের আইনী বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অসাবধান হলে প্রচুর ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। অযথা ব্যয় করলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের কর্কট রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসায় লাভ হবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ১১টা ৩০
আজকের সিংহ রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। শিক্ষার্থীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের কন্যা রাশিফল
পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কথা উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি আপনারই হবে। ব্যবসায় তেমন লাভ হবে না। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। শারীরিক দুর্বলতা বাড়তে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা ৩০
আজকের তুলা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আজ হঠাৎ বড় খরচ হতে পারে। অফিসে কাজের চাপ কম থাকবে। আপনি যদি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাহলে আজ আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে ১১টা
আজকের বৃশ্চিক রাশিফল
এই রাশির বিবাহিত জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। অনেক দিন পর আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। চাকুরিজীবীরা অফিসে তাদের দক্ষতা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্থগিত থাকা পরিকল্পনায় আবার কাজ শুরু করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়ও বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। ওজন নিয়ন্ত্রণে রাখুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। বাড়িতে যদি কোনও অবিবাহিত সদস্য থাকে, তবে আজ তার জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। চাকুরিজীবীদের সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের নতুন কিছু কৌশল তৈরি করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
অফিসে অন্যের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ না করে নিজের কাজে মনোযোগ দিলেই ভালো হবে। ব্যবসায়ীরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আজ আপনি ঋণ পরিশোধ করবেন। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স দেখে খুশি হবেন। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় বাধা আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
