Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বৃহস্পতিবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 7 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 07 December 2023: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। ভাই বা বোনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ অফিসে বস হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর কল করতে পারেন। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। চাকুরিজীবীদের অফিসে বেশি হাসি-ঠাট্টা ও কথা না বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় শেষ হতে পারে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীরা অফিসে কোনও গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের কারুর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
এই রাশির বেকার জাতকরা আজ কোনও ব্যক্তির সাহায্যে চাকরি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০
আজকের সিংহ রাশিফল
আজ আপনার অর্থ ব্যয় বেশি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তান সংক্রান্ত বড় উদ্বেগ থেকে মুক্তি পাবেন। শিক্ষাক্ষেত্রে পারফরম্যান্স খুব ভালো হবে। অফিসে কাজের চাপ বেশি থাকতে পারে। তবে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের কাগজপত্রে সই করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৪টে থেকে ৯টা ২৫
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
ঘরোয়া দায়িত্ব বাড়তে পারে। আজ পরিবারের কিছু সদস্য আপনার উপর অসন্তুষ্ট হবেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভেবেচিন্তে কথাবার্তা বলুন। ব্যবসায়ীরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অতীতে নেওয়া কোনও ভুল সিদ্ধান্তের ফল আপনাকে ভোগ করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজ বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫
আজকের ধনু রাশিফল
এই রাশির শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। যদি সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকেন, তবে আপনি তাতে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে আপনার সব কাজ সময়মতো শেষ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। আজ আপনার বসও আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। আপনি যদি আপনার ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করছেন, তবে আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫
আজকের মকর রাশিফল
বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকেন, তবে আজ তাঁর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ভেবেচিন্তে ব্যয় করলে বড় সমস্যা হবে না। আজ কাজের জন্য দীর্ঘ যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা
আজকের কুম্ভ রাশিফল
আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি স্থগিত থাকে, তবে আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আয় বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আর্থিক লেনদেন আজ এড়িয়ে চলুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা
আজকের মীন রাশিফল
ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। আপনাকে আইনি বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আর্থিক লেনদেন করতে পারেন। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার বাবার কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
