Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 06 ফেব্রুয়ারি 2024

Ajker Rashifal, 06 February 2024: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, অন্যথায় আপনার পরিশ্রম বৃথা যাবে। ব্যবসায়ীদের কাজে বাধা পড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ না করলেই ভালো হবে। সন্তানের পড়ালেখার জন্য অনেক টাকা খরচ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মানসিক চাপ বৃদ্ধির কারণে আপনি অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো ১৫ থেকে ৪টে

আজকের বৃষ রাশিফল

আজ যদি কোনও নতুন কাজ শুরু করেন, তবে আপনার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। আপনি যদি সম্প্রতি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তবে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিতে হবে। অফিসে কাজের চাপ বাড়বে। আপনাকে তাড়াহুড়া না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০

আজকের কর্কট রাশিফল

অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার কাজ মনোযোগ দিয়ে করবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। এই রাশির ছাত্রছাত্রীদের আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় কোনও গুরুতর রোগের কবলে পড়তে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল

আজ খরচ বেশি হতে পারে। বাড়ির মেরামতের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসে মিটিং-এর জন্য হঠাৎ ডাক আসতে পারে। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন ব্যবসায়ের প্রস্তাব পেয়ে থাকলে ভালো ভাবে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১২টা ২৫ থেকে দুপুর ৩টে

আজকের কন্যা রাশিফল

আর্থিক অবস্থার উন্নতির জন্য আজ আপনি কোনও সিদ্ধান্ত নিতে পারেন। একজন আর্থিক বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন আপনি। চাকুরিজীবীরা আজ সুখবর পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং ঐক্য থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা

আজকের তুলা রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনাকে আপনার পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় আপনার কথায় কেউ আঘাত পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে ৩৫ থেকে ৮টা ৩৫

আজকের বৃশ্চিক রাশিফল

চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়ের আগেই শেষ হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো ৫৫ থেকে বিকেল ৫টা ২০

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। চাকুরিজীবী আজ কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। আজ বস আপনার উপর নজর রাখবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। লভ লাইফ ভালো কাটবে না। ভাবনা-চিন্তা না করে আপনার সঙ্গীর কাছে কোনও প্রতিশ্রুতি দেবেন না, অন্যথায় আপনাদের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টে

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভবান হবেন। ব্যবসায়ীদের অর্থের বিষয়ে খুব সতর্ক হওয়া উচিত, অন্যথায় প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁদের সামনে আসা বাধা দূর হবে শীঘ্রই। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের কুম্ভ রাশিফল

অফিসে আপনি আপনার কাজ মনোযোগ দিয়ে করবেন। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীরা আজ আপনাকে উৎসাহ যোগাবে। আজ আপনি কাজ সংক্রান্ত কিছু ভালো পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের মুলতবি থাকা কাজগুলো আজ শেষ হবে। আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও কাজ করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। তবে আপনাকে বেশিক্ষণ খালিপেটে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টে

আজকের মীন রাশিফল

পেশাগত জীবনে কোনও সমস্যা হতে পারে। আজ খুব সাবধানে থাকতে হবে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায়িক পরিকল্পনা গোপন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা থেকে বিরত থাকুন। আজ আপনার হাড়ের সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা ০৫ থেকে ৯টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, February 6, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion