Ajker Rashifal: বুধবার দিনটা কেমন কাটবে? দৈনিক রাশিফল 06 ডিসেম্বর 2023

Ajker Rashifal, 06 December 2023: বুধবার, ৬ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 6 December 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। ঠিকমতো খাওয়াদাওয়া করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের বৃষ রাশিফল

দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি যদি লভ ম্যারেজ করতে চান, তাহলে পরিবারের অনুমোদন পেতে পারেন। আর্থিক বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বেশি খরচ না করাই ভালো। আপনাকে আজ বড় ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আজ আপনার প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে বিকেল ৫টা ৩০

আজকের কর্কট রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে আপনাকে একই ভুল বারবার না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনিই সমস্যায় পড়বেন। ব্যবসায়ীরা হতাশ হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

আজকের দিনটি ভালো যাবে না। কোনও কারণ ছাড়াই আপনার মন অস্থির থাকবে এবং কোনও কাজে আপনি মন বসাতে পারবেন না। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। যাত্রা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে ১১টা ৩০

আজকের কন্যা রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ আটকে থাকলে, আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে। অতীতে করা কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। খুচরো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। এছাড়াও, আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৫০

আজকের তুলা রাশিফল

ভাইবোনের সঙ্গে দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আজ আপনি তাঁদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। বিশেষ করে সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল

আপনি আজ মানসিকভাবে ভালো থাকবেন না। পরিবারের সদস্যদের খারাপ ব্যবহার আপনাকে দুঃখ দিতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত খরচ করলে বড় সমস্যায় পড়তে পারেন। অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলি নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাকে বসের বকা শুনতে হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি তেমন ভালো যাবে না। অযথা দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের ধনু রাশিফল

স্বাস্থ্যের অবনতির কারণে আপনার সারাদিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো শেষ করুন। বস আজ আপনার উপর নজর রাখতে পারেন। ব্যবসায়ীরা বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ খরচ কম হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। নতুন গাড়ি কেনার জন্য আজকের দিনটি শুভ। অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনার দায়িত্ব বাড়বে। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিতর্কে জড়াবেন না, অন্যথায় চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আজ আপনি কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ গাইডেন্স পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে ৮টা ১৫

আজকের মীন রাশিফল

আজ খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। আজ কোনও বড় সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। চাকরি হোক বা ব্যবসা, মুলতবি কাজের চাপ বেশি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 6, 2023, 9:56 [IST]
X
Desktop Bottom Promotion