Ajker Rashifal (05 February 2024): আজ আর্থিক উন্নতির সম্ভাবনা এই রাশির, আপনার ভাগ্যে কী আছে?

Ajker Rashifal, 05 February 2024: সোমবার, ৫ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে আলাপ করার সুযোগ পাবেন। ভবিষ্যতে এর থেকে যথাযথ সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, তবে তার কিস্তি পরিশোধে গাফিলতি করবেন না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে ১১টা ৫০

আজকের বৃষ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। এ দিন আপনি বকেয়া টাকা পেতে পারেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের একসঙ্গে অনেকগুলো কাজ করতে হতে পারে। ব্যবসায়ীদের যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্য দুর্বল থাকবে। সুস্থ থাকতে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের মিথুন রাশিফল

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ পেন্ডিং থাকলে, আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের কোনও চুক্তি মাঝপথে আটকে যেতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। প্রয়োজনের বেশি খরচ করবেন না। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ না দেওয়াই ভালো, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১২টো ২০ থেকে দুপুর ৩টে

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। আপনার পারফরম্যান্স ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল

আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। মদ্যপান করে গাড়ি চালানো এড়িয়ে চলুন। চাকুরিজীবীদের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করা আপনার পক্ষে ভাল হবে না। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ ভালো যাবে। আপনার সঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি যদি আপনার সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে চান, তাহলে আজকের দিনটি তার জন্য উপযুক্ত। এই রাশির বিবাহিত জাতকরা আজ তাঁদের জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি বাড়ির সাজসজ্জা, মেরামতের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে থেকে ৭টা ৩০

আজকের তুলা রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। চাকুরিজীবীরা যথাসময়ে সমস্ত কাজ সম্পন্ন করবেন। ব্যবসায়ীরা আজ নতুন কৌশল তৈরি করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির বড়দের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

যাঁরা পৈতৃক ব্যবসার সাথে জড়িত, তাঁদের আজ ভালো লাভ হবে। যে জাতকরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন, তাঁদের আজ খুব থাকা দরকার। তাড়াহুড়ো করলে বড় ক্ষতি হতে পারে। সন্তানের দিক থেকে ভালো খবর পেতে পারেন। যে কারণে আপনার মন খুব খুশি থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ২০ থেকে বিকেল ৪টে

আজকের ধনু রাশিফল

অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে কাজে ভুল হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। আজ আপনার ঘনিষ্ঠ কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৬টা ৫০

আজকের মকর রাশিফল

ঘরোয়া বিষয়ে বাইরের লোকেদের বেশি হস্তক্ষেপ করতে দেবেন না এবং তাদের কাছ থেকে কোনো পরামর্শ না নেওয়াই ভালো। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারেৎ অর্থের অভাবে এত দিন যে কাজগুলো আটকে ছিল, সেগুলো আজ শেষ করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আজ আপনার লক্ষ্য পূরণ হতে পারে। ব্যবসায়ীরা আজ নতুন কোনও অফার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটা খুব ভালো কাটবে। শীঘ্রই বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সেরা পারফরম্যান্স দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। দাম্পত্য জীবনে অশান্তি চলবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টো ৩০

আজকের মীন রাশিফল

আজ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায়ীদের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকুরিজীবীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বস আপনার উপর অসন্তুষ্ট থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, February 5, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion