Ajker Rashifal: মঙ্গলবার দিনটা কোন রাশির কেমন যাবে? দৈনিক রাশিফল 5 ডিসেম্বর 2023

Ajker Rashifal, 05 December 2023: মঙ্গলবার, ৫ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 5 December 2023

আজকের মেষ রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। সন্তান সম্পর্কিত কোনও বড় সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃষ রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। সকালে কোনও ভালো খবর পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। যদি পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, তবে তাতে সাফল্য পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টে ৩০

আজকের মিথুন রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

আজকের কর্কট রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। লভ লাইফ ভালো যাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। সরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকতে পারে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের সিংহ রাশিফল

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের জন্য আপনাকে অনেক দূর যেতে হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন। চাকুরীজীবীদের অফিসে নিজেদের আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ খরচ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। আজ আপনাকে হাসপাতালে যেতে হতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টে

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। অফিসে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। আপনি আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের তুলা রাশিফল

অফিসের কাজে অবহেলা করবেন না, অন্যথায় উচ্চপদস্থ কর্মকর্তাদের বকা শুনতে হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি সম্ভব। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। তবে বেশি খরচ করবেন না। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি হতে পারে, তবে আপনি আপনার সমস্ত দায়িত্ব ভালো ভাবে পালন করবেন। ব্যবসায়ীদের আজ ব্যয় বাড়বে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টে

আজকের ধনু রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। অর্থ সংক্রান্ত কাজ আজ না করাই ভালো, অন্যথায় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের কারুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। আপনার ভাই বা বোন যদি বিবাহযোগ্য হয়, তবে তাঁদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের মকর রাশিফল

পারিবারিক জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আজ আপনাকে বড় ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না, অন্যথায় কাজে অনেক ভুল হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিশেষ করে লোহা ব্যবসায়ীদের ভালো লাভ হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ৮টা

আজকের মীন রাশিফল

ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন। কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে আপনাকে খুব ভেবেচিন্তে টাকা খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসের পরিবেশ ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা থেকে ৪টে

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion