Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 31 অক্টোবর 2023
Ajker Rashifal, 31 October 2023: মঙ্গলবার, ৩১ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার মন অস্থির থাকবে। কোনও কাজে মনোযোগ বসবে না। আপনাকে মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে মুলতবি কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভালো নয়।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৯টা
আজকের বৃষ রাশিফল
আজ খরচ বাড়তে পারে। সময়মতো সাবধান না হলে ভবিষ্যতে বড় ধরনের আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি নিজেই আপনার পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা
আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। আজ আপনি আপনার কাছের কারুর থেকে উপহার পেতে পারেন। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় তাঁরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। আজ আপনি ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ২টো ৫০
আজকের কর্কট রাশিফল
অফিসে নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সহকর্মীদের আপনার থেকে ছোটো মনে করবেন না, অন্যথায় আপনি বিব্রত হতে পারেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসায়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের সাহায্যে আপনার কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা ৪৫
আজকের সিংহ রাশিফল
শিক্ষার্থীরা তাঁদের প্রচেষ্টায় ভালো ফল পাবেন। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। তবে বাইরের খাবার এড়িয়ে চলতে পারলেই স্বাস্থ্যের পক্ষে ভালো।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের কন্যা রাশিফল
বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার সন্তানদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। অর্থ লাভও হতে পারে। অফিসে আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আজ আপনার বস আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করবেন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে শীঘ্রই এর উপযুক্ত ফলাফল পাবেন। আজ আপনাকে খুব সাবধানে ধারালো বস্তু ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
আজকের তুলা রাশিফল
আজ বাড়িতে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে। আজ আপনি আপনার শিক্ষকদের গাইডেন্স পাবেন। অফিসে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। বিদেশে আপনার ব্যবসা প্রসারিত করার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে। আপনাকে প্রতিদিন সময়মতো অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আজ অর্থ উপার্জনের একটি ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে সকাল ১০টা ৩০
আজকের ধনু রাশিফল
আজ আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে অ্যালকোহল পান করার পর গাড়ি চালানো এড়িয়ে চলুন। অফিসে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের মকর রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি বাড়ির জন্য মূল্যবান কোনও জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। অফিসে বস আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। লভ লাইফ ভালো যাবে না। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ৯টা ৫০
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সন্তানের পারফরম্যান্স খুব ভালো হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ কাজের চাপও হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের মীন রাশিফল
পৈতৃক ব্যবসার সাথে যুক্ত থাকলে, আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। কাজে অনেক ছোটোখাটো ভুল হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। অপ্রয়োজনীয় খরচ না করাই ভালো। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতার গাইডেন্স পাবেন। আজ আপনি আপনার ভাই-বোনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে বেলা ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
