Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 31 October 2022 : কোন রাশির কেমন কাটবে আজকের দিন? দেখুন ৩১ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে ছিল, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কাছের কারুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আজ অফিসে আপনার মুলতবি কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্য আজ দুর্বল থাকতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি
ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার ওপর দায়িত্ব বেশি থাকবে। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারেন। নিজেকে ফিট রাখতে প্রতিদিন ব্যায়াম করুন। এছাড়াও, খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ০৫

মিথুন রাশি
যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, এই সময়ে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কর্কট রাশি
মিডিয়া, রাজনীতি, ফ্যাশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তারা সাফল্য পেতে পারেন। আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি মানসিকভাবেও ভাল বোধ করবেন না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

সিংহ রাশি
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। আজ আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। আজ আপনি নতুন কিছু শিখতেও পারেন। ব্যবসায়ীরা আজ বড় কিছু করার সুযোগ পেতে পারেন। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার পিতা-মাতার সঙ্গে ভাল সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

কন্যা রাশি
লভ লাইফ ভাল কাটবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ কোনও বড় সমস্যা হবে না। চাকুরিজীবীদেরকে অফিসে খুব ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৮টা

তুলা রাশি
ব্যবসায়ীরা অতীতের বিনিয়োগ থেকে ভাল লাভ করতে পারেন। চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে না। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে বিকেল ৪টা ৫০

বৃশ্চিক রাশি
অফিসে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আজ বস আপনার পরামর্শকেও খুব গুরুত্ব দিতে পারেন। ব্যবসায়ীরা আজ নতুন সুযোগ পেতে পারেন। আপনি যদি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন আনতে চান, তাহলে এটাই সঠিক সময়। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি
ব্যবসায়ীরা কোনও বেআইনি কাজে জড়াবেন না, অন্যথায় তারা বড় সমস্যায় পড়তে পারেন। সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। বেসরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনি আঘাত পেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর রাশি
অফিসে আপনার পারফরম্যান্স নিয়ে বস খুব অসন্তুষ্ট হবেন। আজ আপনাকে দেওয়া কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও বড় চুক্তি করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

কুম্ভ রাশি
ব্যবসায়ীদের আজ দীর্ঘ সময় যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগও পেতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, তারা সময়মতো ওষুধ সেবন করুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

মীন রাশি
অর্থ-সম্পর্কিত দুশ্চিন্তা বাড়তে পারে। আপনি যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আপনি খুব হতাশ হবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যারা ডায়াবেটিসে ভুগছেন, আজ তাদের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications