Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 31 মে 2023

বুধবার, ৩১ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 31 May 2023

আজকের মেষ রাশিফল
সিঙ্গেল জাতকরা আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন। আপনার লভ লাইফ শুরু হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। দায়িত্ব বেশি হতে পারে, তবে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সময়মতো সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল
ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের কর্কট রাশিফল
অনেকদিন পর আজ আপনি নিজের জন্য অনেকটা সময় পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অফিসে আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পাবেন। আপনার কথাবার্তা সংযত করুন, অন্যথায় হাতে আসা সুযোগ হারিয়ে যেতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদের অফিসে সকলের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। তবে ভবিষ্যতে তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না। জীবনসঙ্গী আজ অসুস্থ হয়ে পড়তে পারেন। যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের কন্যা রাশিফল
আজ আপনাকে দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই যাত্রা আপনার অর্থ এবং সময় উভয়ই নষ্ট করবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসের কাজে অবহেলা করবেন না। বিশেষ করে বস যদি আপনাকে কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে তা সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

আজকের তুলা রাশিফল
বাড়ির পরিবেশ ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। তাদের উপদেশ মেনে চলুন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে। মানসিকভাবেও আপনি বেশ ভাল বোধ করবেন। ব্যবসায়ীরা নতুন কোনও পরিকল্পনা করতে পারেন। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। তারা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। ব্যবসায়ীদের কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ বাড়তে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫

আজকের মকর রাশিফল
দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীরা আজ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। কোনও আইনি ঝামেলায় আটকা পড়তে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল
পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের মীন রাশিফল
এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চ শিক্ষার সংক্রান্ত কোনও প্রচেষ্টা করে থাকলে, শীঘ্রই সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। উচ্চ পদ পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, May 31, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion