Ajker Rashifal: মার্চের শেষ দিনটি কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 31 মার্চ 2023

শুক্রবার, ৩১ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 31 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো কাটবে। পড়ালেখায় আসা বাধা দূর হবে। আপনি আপনার গুরুজন ও শিক্ষকদের গাইডেন্স পাবেন। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের জন্য এই সময়টি উপযুক্ত নয়। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি সময়মতো সব কাজ শেষ করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ধর্মীয় স্থানেও যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দিনের দ্বিতীয় ভাগে কোনও ভালো খবর পাবেন। মন খুব খুশি হবে এবং আপনার বড় দুশ্চিন্তাও দূর হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ ভালো ফলাফল পাবেন। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাবার সঙ্গে আজ আপনার মতপার্থক্য হতে পারে। আজ ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ২টা ৩০

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অফিসের পরিবেশ ভালো থাকবে না। বস আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট থাকবেন। ব্যবসায়ীদের চলমান কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। সুস্থ থাকতে হলে, সময়মতো খাবার খান ও পর্যাপ্ত বিশ্রাম করুন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। আপনার খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ টাকা নিয়ে বাড়ির কারুর সঙ্গে তর্ক হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

চাকুরিজীবীরা অফিসের কাজে অবহেলা করবেন না। যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ আপনার বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনি আজ যে কাজই শুরু করুন না কেন, সেটা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। সম্প্রতি কোনও আর্থিক লেনদেন করে থাকলে, তা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৫৫

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

সময়ের সদ্ব্যবহার করুন। অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, অন্যথায় ভবিষ্যতে আপনাকে অনুতপ্ত হতে হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। সুস্থ থাকতে হলে প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ৫০

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা আজ ভালো খবর পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আজ কাজের চাপ কম থাকবে বলে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮ টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের আয় বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আজ ভালো করে ভাবনা-চিন্তা না করে জীবনসঙ্গীকে কোনও প্রতিশ্রুতি দেবেন না, অন্যথায় ভবিষ্যতে এটি আপনাদের সম্পর্কের তিক্ততার কারণ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, March 31, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion