Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ৩১ মার্চের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে দেখুন আপনার রাশিফল।

Ajker Rashifal : 31 March 2022

মেষ রাশি

মেষ রাশি

লভ লাইফের পরিস্থিতি খুব ভাল থাকবে না। আজ ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আজ অফিসে বস আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। বাবার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আজ ডাক্তার ও ওষুধের পেছনে অনেক টাকা খরচ হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

বৃষ রাশি

বৃষ রাশি

বেকার জাতকরা চাকরি পেতে পারেন। চাকুরিজীবীরা যদি বর্তমান চাকরি পরিবর্তন করে নতুন চাকরি খোঁজা শুরু করতে চান, তাহলে আজকের দিনটি তার জন্য অনুকূল। ব্যবসায়ীদের আজ দৌড়াদৌড়ি করতে হতে পারে। অর্থের ক্ষেত্রে আপনাকে এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। বাড়ির কিছু সদস্যের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের আজ সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও বেআইনি কাজ করা থেকে বিরত থাকুন, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। অফিসে কিছু সহকর্মী আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। মাইগ্রেনের রোগীদের সমস্যা বাড়তে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে আপনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আজ আপনার কাজে মন বসবে না। বসও আপনার সঙ্গে কঠোর আচরণ করবেন। সোনা-রুপোর ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

যাঁরা বিদেশি কোম্পানিতে কাজ করেন, আজকের দিনটি তাঁদের খুব ভাল কাটবে না। এই সময় তাড়াহুড়ো করে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে ভবিষ্যতে আপনাকে অনুতপ্ত হতে হয়। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। আপনার হাতে একটি বড় অর্ডার আসার সম্ভাবনা আছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি পিতা-মাতার সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি আপনার মনের কথা প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

কন্যা রাশি

কন্যা রাশি

ফিনান্সের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। মিডিয়া সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনার কোনও বড় ঝামেলার অবসান হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বাড়ির পরিবেশ আজ খুব ভাল থাকবে। আপনার যদি চোখের কোনও সমস্যা হয়, তবে অবিলম্বে ডাক্তার দেখান।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

তুলা রাশি

তুলা রাশি

যাঁরা আমদানি-রপ্তানির কাজ করছেন, তাঁদের জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে। আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। চাকরি নিয়ে আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি একটি ছোটোখাটো ঋণ পরিশোধ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি খুব ভাল থাকবে না। বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৮টা ৩৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে আপনার প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আজ বস আপনাকে একটি বড় প্রকল্পের দায়িত্ব দিতে পারেন। খুচরা ব্যবসায়ীদের সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। আপনি যদি আজ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেন, তবে ভাল ফলাফল পেতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ বাড়িতে কিছু অতিথি আসতে পারে। অলসতা কমাতে প্রতিদিন হালকা ব্যায়াম করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। এছাড়াও আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে বসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার খারাপ আচরণ আপনার ইমেজের পাশাপাশি ক্যারিয়ারেও খারাপ প্রভাব ফেলতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি খুব ফ্রেশ অনুভব করবেন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি

মকর রাশি

আজ সরকারি চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি খুব একটা ভাল থাকবে না। ভাই-বোনের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে, জাঙ্ক ফুড খাওয়া এড়ান।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তবে সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হবে। আজ আপনি ভাল আর্থিক লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি

মীন রাশি

ব্যক্তিগত জীবনে উত্থান-পতন থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। মানসিক চাপের কারণে, আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্যতা বজায় রাখুন। ব্যবসায়ীরা মুনাফা অর্জনের ভাল সুযোগ পেতে পারেন। পোশাক ব্যবসায়ীদের হাতে নতুন অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, March 31, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion