Ajker Rashifal (31 July 2023): আর্থিক উন্নতির সম্ভাবনা এই রাশির, আজ আপনার ভাগ্যে কী আছে?

Ajker Rashifal: সোমবার, ৩১ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 31 July 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কমবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল

আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

পারিবারিক যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন, অন্যথায় আপনার বাড়ির ঐক্য বিঘ্নিত হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয় ভালো হবে, তবে খরচ বাড়তে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। আপনার উন্নতি হবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনাদের সম্পর্ক খারাপ হলে সন্তানদের উপরও খারাপ প্রভাব পড়বে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের সিংহ রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আপনাকে কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়ির কারুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে বেলা ১১টা

আজকের কন্যা রাশিফল

যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজ ভালো লাভ হবে। আজ আপনার কোনও আটকে থাকা চুক্তি সম্পন্ন হবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ বাড়িতে পূজাপাঠ, যজ্ঞের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। লভ লাইফে চলমান সমস্যার অবসান হবে। আজকের দিনটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল

আজ আপনি খুব ফিট এবং অ্যাক্টিভ থাকবেন। শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে না। পড়াশুনা নিয়ে খুব টেনশনে থাকবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের বৃশ্চিক রাশিফল

আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। কাজের চাপ একটু বেশি হতে চলেছে, তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। গভীর রাত পর্যন্ত জেগে থাকবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে ৯টা ৪৫

আজকের ধনু রাশিফল

প্রেম জীবন হোক বা বিবাহিত জীবন, আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

আজকের কুম্ভ রাশিফল

যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাঁদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি যদি আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চান, তবে আজকের দিনটি তার জন্য অনুকূল। আজ আপনি পিঠ ও কোমরের ব্যথায় ভুগবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ২০

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীরা কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। এই সময়ে আপনার প্রিয়জনের সঠিক যত্নের প্রয়োজন। আপনার আয়ের বেশি খরচ না করাই ভালো।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে বেলা ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, July 31, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion