Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ৩১ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 31 July 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার স্নায়ুর সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

বৃষ রাশি

বৃষ রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। আজ বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তবে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ অর্থ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্যের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে দীর্ঘ সময় খালি পেটে থাকা বন্ধ করুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা আজ কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আজ স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কন্যা রাশি

কন্যা রাশি

অফিসে আপনার কাজ দ্রুত শেষ করুন। আজ আপনার ওপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করে থাকেন, তবে আজ ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

আজ সরকারি চাকুরিজীবীদের ওপর দায়িত্ব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার সমস্ত কাজ সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনি ছোটো ভুলও করেন, তবে বড় ক্ষতি হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

খরচ বাড়তে পারে। অফিসে বসের সহযোগিতা পাবেন, পাশাপাশি আজ আপনি কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। যাঁদের অনলাইন ব্যবসা আছে, তাঁদের বড় লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ ভাল খবর পেতে পারেন। বেসরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। আপনার আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আজ বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের আজ কোনও বড় সমস্যা হবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। লোহা ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনাকে ভারী জিনিস না তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ১০টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যে ব্যবসায়ীরা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তাঁদের পথে বাধা আসতে পারে। চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে না। বস আপনার পারফরম্যান্সে অসন্তুষ্ট হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, July 31, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion