Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 31 জানুয়ারি 2024

Ajker Rashifal, 31 January 2024: বুধবার, ৩১ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীরা আজ ভালো খবর পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। আপনার কোনো কাজ আটকে থাকলে, আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের বৃষ রাশিফল

চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার অর্থ লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ১৫

আজকের মিথুন রাশিফল

লভ লাইফে সমস্যা দেখা দেবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আজ খরচ বেশি হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে আপনার সমস্ত কাজ সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কোনও ডিল করার সময় খুব সাবধানে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিরা আজ লাভবান হবেন। সরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। আর্থিক অবস্থা।ভালো থাকবে। আজ আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো খাওয়াদাওয়া করুন। প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টো ৫৫

আজকের সিংহ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। শীঘ্রই আপনি সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। বিশেষ করে পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টো

আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি তেমন ভালো যাবে না। পার্টনারশিপ ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পার্টনারের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। আর্থিক দিক দিয়ে দিনটা মোটামুটি যাবে। ব্যক্তিগত জীবনে চলমান সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আজ আপনি মাথাব্যথায় ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ কাজ সংক্রান্ত কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক অবস্থা উন্নত হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। রাগ করে এমন কিছু না করাই ভালো যার জন্য আপনি ভবিষ্যতে অনুতপ্ত হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১২টা

আজকের ধনু রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। সরকারি চাকুরিজীবীদের পছন্দসই জায়গায় বদলি হতে পারে। বেসরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি বাড়ির সাজসজ্জায় পরিবর্তন করার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ২০

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা আজ হতাশ হতে পারেন। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের মীন রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অফিসে কাজের চাপ কম থাকবে। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আজ আপনার চলমান কোনও কাজ নষ্ট হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, January 31, 2024, 10:31 [IST]
X
Desktop Bottom Promotion