Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ৩১ ডিসেম্বর ২০২৪

By Bhagysree Sarkar

Ajker Rashifal, 31 December 2024: জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। জ্যোতিষ বিদ্যার দ্বারা ভবিষ্যৎবাণী করা সম্ভব। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র-জ্যোতির্বিজ্ঞান এক ও অভিন্ন ছিল।

আজ ৩১ শে ডিসেম্বর, মঙ্গলবার বিভিন্ন গ্রহের গতিবিধির প্রভাব অনুসারে কেমন যাবে আপনার দিন, ভাগ্যবান সংখ্যা ও রঙ কী হবে, সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

couple
  • মেষ রাশি-

আজকের দিনটি আপনার জন্য সুন্দর দিন হবে। অর্থনৈতিক এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিশেষ করে। আপনি যেকাজেই আজ হাত দেবেন, তাতে সফল হবেন। আজকের দিন আপনার কাছে অনন্য বলে মনে হবে। আপনার যদি অ্যালার্জি থাকে, তবে আপনার খাওয়ার অভ্যাসের দিকে মনোযোগ দিন। সবার সাথে ভালোবেসে কথা বলুন। অযথা তর্ক এড়িয়ে চলুন।
শুভ সংখ্যা: ১, শুভ রং: গোলাপী

  • বৃষ রাশি-

আজ খেলাধুলা, রাজনীতি হোক বা যে ব্যবসার সাথে জড়িত থাকুক না কেন, আজকের দিন আপনার জন্য উপকারী হবে। তবে আপনার কথা বলায় সংযম বজায় রাখতে হবে। আপনার যদি ঠাণ্ডাজনিত সমস্যা থাকে, তাহলে আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন। মনে রাখবেন, আজ আপনার সাফল্যের দিন। যেকোনও বিনিয়োগে বড়দের পরামর্শ নিন।
শুভ সংখ্যা: ৭, শুভ রং: মেরুন

  • মিথুন রাশি-

আজ নতুন প্রকল্পে জড়াবেন না। কোনও কাজ আজ শুরু করার কথা হলে তা স্থগিত রাখুন। আপনাকে যেকোনও ক্ষেত্রে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে। তবে আজ আপনি বিভ্রান্ত হয়ে আপনার কাজ নষ্ট করতে পারেন। তাই আপনি যদি আজ সাফল্য পেতে চান, তবে রাগ এবং অহংকারকে দূরে রাখুন। স্বাস্থ্যের দিক থেকে আপনার ভালো কাটবে। অর্থনৈতিক দিক থেকেও শুভ দিন।
শুভ সংখ্যা: ৩, শুভ রং: আকাশী নীল

  • কর্কট রাশি-

আজ আপনার সিনিয়াররা আপনার কাজের প্রশংসা করবে। আপনার ব্যবসা ভাল হবে, আজ ব্যবসার জন্য খুব সুন্দর দিন। যারা বুদ্ধিবৃত্তিক ব্যবসায় জড়িত, তাদের জন্য আজ একটি সোনালী দিন। আপনার ব্যবসা সততার সাথে করুন এবং আপনি ১০০ শতাংশ সফলতা পাবেন। তবে পেট ও রক্ত সংক্রান্ত সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। শিক্ষার্থীরা আজ দূরে ভ্রমণে যেতে পারেন। তবে নিজের জিনিস নিয়ে যত্নবান হতে হবে।
শুভ সংখ্যা: ৪, শুভ রং: লাল

  • সিংহ রাশি-

আজকের দিনটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভালো। ব্যবসার জন্য খুবই অনুকূল। শুভ গ্রহের প্রভাবে ব্যর্থতাও সফল হতে শুরু করবে। ছোটখাটো বিষয়ে তর্ক করবেন না। আপনার যদি পেট সংক্রান্ত সমস্যা থাকে, তবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। আজ বিনিয়োগে সতর্ক হতে হবে। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ সংখ্যা: ৮, শুভ রং: হলুদ

  • কন্যা রাশি-

আজ পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল হবে। সময় এবং সমাজ উভয়ই আপনাকে সমর্থন করবে। আজ আপনার নিজের ব্যক্তিত্বও একটি ভিন্ন রূপে আসবে, যার কারণে আপনি যেখানেই চেষ্টা করবেন এবং কথা বলবেন সেখানেই আপনি সাফল্য পাবেন। আজ শিশুর অসুস্থতা আপনার মন বিচলিত করতে পারে। এবিষয়ে অর্থ ব্যয়, আপনার চিন্তা বাড়াবে। লিভার এবং রক্ত সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
শুভ সংখ্যা: ৬, শুভ রং: গোলাপী

  • তুলা রাশি-

আজ আপনার জন্য একটি খুব সুন্দর দিন। আদালত, শিক্ষা বা অন্য ক্ষেত্রে আপনার সাফল্য নিশ্চিত। আজ কথোপকথনে সতর্ক হতে হবে। স্বার্থপর সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখুন। অন্যথায় আপনি গুরুতর সমস্যায় পড়তে পারেন। মাদকাসক্তি আপনার জন্য মারাত্মক প্রমাণিত হবে। যেকোনও ধরনের নেশা থেকে দূরে থাকুন।
শুভ সংখ্যা: ৭, শুভ রং: সবুজ

  • বৃশ্চিক রাশি-

আজ অতিরিক্ত টেনশন আপনার স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে। কর্মক্ষেত্রে আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আজ আপনার দিনটি সুনামের দিক থেকে সফল হবে। আপনার যদি চোখ এবং অন্ত্র সংক্রান্ত সমস্যা থাকে, তবে আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন। আজ অবসর সময় স্ত্রীয়ের সঙ্গে ভালো সময় কাটবে।
শুভ সংখ্যা: ১, শুভ রং: গোলাপী

  • ধনু রাশি-

আজ আর্থিক বিষয়গুলি সুষ্ঠুভাবে এগিয়ে যাবে। আপনি একটি অতিরিক্ত আয়ের উৎসও পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রে কারও প্রতি আকৃষ্ট হতে পারেন। আপনার আত্মবিশ্বাস আজ শীর্ষে থাকবে। তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। অন্যথা বড় সমস্যার সৃষ্টি হতে পারে।
শুভ সংখ্যা: ৯, শুভ রং: সাদা

  • মকর রাশি-

আজ আপনার দিনটি সুন্দরভাবে কাটবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, আজ আপনার জন্য মিশ্র ফলাফলের দিন। কর্মজীবনে বস আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। তই কথা বলার সময় সতর্ক থাকুন। আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দেবেন। আজ আপনার পেট সংক্রান্ত সমস্যা থাকবে। আপনার অর্থকে বুদ্ধিমানের সাথে ব্যয় করুন। অযথা অর্থ ব্যয় আপনাকে সমস্যায় ফেলবে।
শুভ সংখ্যা: ৬, শুভ রং: নীল

  • কুম্ভ রাশি-

আজ ব্যবসায়িক সাফল্য নিশ্চিত। সঙ্গেই আজ আর্থিক দিক থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই আজ আপনার প্রকৃতির পরিবর্তন হবে। কর্মক্ষেত্রে রাগ করবেন না। অপরিচিত লোকের সাথে আর্থিক লেনদেন করবেন না। সামগ্রিকভাবে, আজ আপনার জন্য খুব সুন্দর দিন হতে চলেছে। তবে আর্থিক দিকে কিছুটা অবনতি থাকবে।
শুভ সংখ্যা: ৪, শুভ রং: গোলাপী

  • মীন রাশি-

চাকরি পরিবর্তনের জন্য আজ সঠিক সময় নয়। রাজনীতির কারণে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অতীত ভুলে যাওয়া এবং আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন শুরু করা উপযুক্ত হবে। আপনার অগ্রগতি আপনার বিরোধীদের সমস্যায় ফেলতে পারে। তাই আজ চাপাশের লোকজনের প্রতি নজর রাখা বাধ্যতামূলক। সঠিক বিবেচনার পরেই আজ কোনও সিদ্ধান্ত নিন।
শুভ সংখ্যা: ২, শুভ রং: হলুদ

Story first published: Tuesday, December 31, 2024, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion