Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে বছরের শেষ দিন? দৈনিক রাশিফল 31 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 31 December 2023: রবিবার, ৩১ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটা আপনার ভালো যাবে। ব্যবসায়ীদের কাজের জন্য যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। দীর্ঘক্ষণ খালিপেটে থাকবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে ৩৫ থেকে ৮টা ৩৫
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি আপনার পিতার সঙ্গে অনেকটা সময় কাটাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টে থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যক্তিগত কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে কাজের চাপ থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করার সুযোগ পেতে পারেন। তবে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করার পরেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১২টা ২৫ থেকে দুপুর ৩টে
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। চাকুরিজীবীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। যদি চাকরি পরিবর্তন করতে চান, তবে আজ একটি বড় কোম্পানি থেকে অফার পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে খরচ কমানো প্রয়োজন। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের সাহায্যে কোনও ঘরোয়া সমস্যা সমাধানে সফল হবেন। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ধরনের ক্ষতি হতে পারে। অফিসে আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অর্থ সংক্রান্ত কোনও কাজ করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০
আজকের কন্যা রাশিফল
বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি মানসিকভাবেও বেশ ভালো বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের সময়মতো সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার উপর কাজের চাপ বেশি থাকবে। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বকেয়া টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনি তাঁদের কাছ থেকে কিছু উপকারী পরামর্শও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো ১৫ থেকে ৪টে
আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। বন্ধুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের বকা শুনতে পারেন। ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব বুদ্ধি করে চলা উচিত। আজ আপনি বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো ৫৫ থেকে বিকেল ৫টা ২০
আজকের ধনু রাশিফল
ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে কোনও সুখবর পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে মুলতবি থাকা কাজগুলো আজ শেষ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টে
আজকের কুম্ভ রাশিফল
কর্মক্ষেত্রে আপনাকে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময় এলে আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে না। হিসাবে গন্ডগোলের কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা ০৫ থেকে ৯টা ১৫
আজকের মীন রাশিফল
ঋণ পরিশোধে সক্ষম হবেন। যার ফলে আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। ভাই বা বোনের কাছ থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি আপনার লক্ষ্যে ফোকাস করার সুযোগ পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
