Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বছরের শেষ দিনটি কেমন যাবে আপনার? দেখুন ৩১ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীরা অফিসে ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

বৃষ রাশি
ক্যারিয়ারে অগ্রগতি হবে এবং আপনি শীঘ্রই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। অফিসে কাজের চাপ কম থাকবে। পিতা-মাতা আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনি তাদের আশীর্বাদ পাবেন। ব্যবসায়ীরা বড় ডিল করার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নিন, নাহলে আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

মিথুন রাশি
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এবং আজ আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। অফিসে দীর্ঘদিন ধরে কোনও কাজ পেন্ডিং থাকলে তা আজই শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বসের মেজাজ বিগড়ে যেতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের দারুণ সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

কর্কট রাশি
স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায়ীদের কোনও আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৪৫

সিংহ রাশি
আজ আপনার অফিসের কাজে মন বসবে না। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা ১৫

কন্যা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সময়ের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার উপর দায়িত্ব বাড়বে। সব কাজ খুব সাবধানে করুন। যারা নতুন চাকরি খুঁজছেন, আজ তারা ভালো অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। সুস্থ-সবল থাকতে হলে সিগারেট ও অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা ৪৫

তুলা রাশি
রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন এবং ফ্যাশন ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভালো ফলাফল পাবেন। আজ আপনার সব ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন। আজ আপনি কোনও সুখবর পেতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

ধনু রাশি
ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিরোধীরা সক্রিয় থাকবে এবং আপনার কাজে বাধা দিতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন, বিশেষ করে বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মকর রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। আজ আপনার কাজে মন বসবে না। মনে অনেক ধরনের দুশ্চিন্তা থাকবে। অযথা চিন্তা করে আপনার মূল্যবান সময় নষ্ট না করে নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। চাকুরিজীবীরা অফিসে তাদের কঠোর পরিশ্রমের জন্য প্রচুর প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরাও ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

মীন রাশি
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। বস আপনার কাজে খুব মুগ্ধ হবেন। শীঘ্রই আপনি কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications