Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 31 অগস্ট 2023
Ajker Rashifal: বৃহস্পতিবার, ৩১ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
যাঁরা শেয়ার বাজার সংক্রান্ত কাজ করেন, আজ তাঁদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের বৃষ রাশিফল
আজ খরচ হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। বাড়িতে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্নেহ ও আশীর্বাদ পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০
আজকের মিথুন রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি বেশ ভাল বোধ করবেন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অর্থ সংক্রান্ত লেনদেন ভেবেচিন্তে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে না। আপনার টাকা হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। চাকুরিজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি ভাল যাবে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সফল হবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আজ আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। আর্থিক অবস্থা দৃঢ় থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে সকাল ৯টা
আজকের কন্যা রাশিফল
বহুদিন ধরে আটকে থাকা অর্থ আজ ফেরত পেতে পারেন। আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি চাকুরিজীবীরা নিজেদের পছন্দের জায়গায় বদলী হতে পারেন। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁরাও আজ প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টা ৫০
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্যের অবনতির কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হবে। আজ আপনাকে ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে নতুন কোনও কাজ শুরু করুন। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে সকাল ৮টা
আজকের ধনু রাশিফল
আপনার আচরণ ঠিক রাখুন। কর্মক্ষেত্রে মুলতবি কাজের চাপ বাড়তে পারে। আজ আপনাকে খুব পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার অসুস্থতা আপনার চিন্তার কারণ হবে। দিনের দ্বিতীয় ভাগে যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৪৫
কুম্ভ রাশিফল
যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, আজ তাঁরা দুর্দান্ত সুযোগ পাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। সুস্থ থাকার জন্য আপনার রোজকার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তন করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ১১টা
আজকের মীন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার সেরা পারফরম্যান্স দেবেন। কঠোর পরিশ্রম করতে থাকুন। শীঘ্রই আপনার উন্নতি হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
