Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 30 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal, 30 September 2023: শনিবার, ৩০ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রিয়জনের ভালবাসা এবং সহযোগিতা পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীদের সময়মতো সব কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার উপর দায়িত্ব আরও বাড়তে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে সকাল ৯টা
আজকের মিথুন রাশিফল
আজ আপনার বড় সমস্যার সমাধান হবে। অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ পেন্ডিং থাকলে আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক লাভ হতে পারে। শিক্ষার্থীরা আজ সাফল্য পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫
আজকের সিংহ রাশিফল
দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা
আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর জন্য মূল্যবান কোনও জিনিস কিনতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০
আজকের তুলা রাশিফল
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা
আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক পরিসী ঠিক থাকবে। সম্পত্তিতে বিনিয়োগ করা এই সময়ে খুব লাভদায়ক হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কাজে ভুল করা থেকে বিরত থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৪টা ৩০ থেকে ৮টা ৫০
আজকের ধনু রাশিফল
আজ আপনি কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। যাঁরা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, আজ তাঁরা সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মকর রাশিফল
আজ আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আকস্মিক অর্থ লাভ হতে পারে। অফিসের বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। তাই আপনাকে খুব সাবধানে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ১০
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আজ খরচ বাড়বে। অফিসে খুব পরিশ্রম করবেন। আপনার কঠোর পরিশ্রম বসের নজরে পড়তে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ২০
আজকের মীন রাশিফল
যাঁরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাঁদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। সন্তানের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
