Ajker Rashifal : আজ সারাদিন কেমন কাটবে? পড়ুন ৩০ সেপ্টেম্বরের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে দেখুন দৈনিক রাশিফল।

Ajker Rashifal

মেষ রাশি

মেষ রাশি

সরকারি চাকুরিজীবীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি আপনার ছোটো কাজও খুব সাবধানে করার চেষ্টা করুন। প্রাইভেটে চাকরি করা ব্যক্তিদের উপর কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে এবং শান্ত মন দিয়ে আপনার কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। সন্তানের দিক থেকে সুখ পেতে পারেন। আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করতে পারে। অর্থের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি মাথাব্যথায় অস্থির হতে পারেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার পদোন্নতি হতে পারে অথবা ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। আপনি যদি অবিবাহিত হন এবং লাভ ম্যারেজ করতে চান, তাহলে পরিবারের সদস্যদের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। বিবাহিতদের আজকের দিনটি ভালই কাটবে। অর্থের অবস্থা ভাল থাকবে। উচ্চ রক্তচাপের রোগীদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি

মিথুন রাশি

আজকের দিনটি আপনার জন্য শুভ হবে। যেকোনও আটকে থাকা কাজ শেষ হতে পারে। আপনি যদি কোনও সম্পত্তি বা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, তবে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে। ব্যবসায়ীরা আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজ ব্যবসায়ীরা হতাশ হতে পারে। প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আজ আপনি চাপের মধ্যে থাকবেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যদি আপনার স্বাস্থ্য ভাল না থাকে, তাহলে নিয়মিত ওষুধ সেবন করুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা ভাল মুনাফা পেতে পারেন। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনও কিছু পরিবর্তনের পরিকল্পনা করেন তাহলে দিনটি তার জন্য অনুকূল। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। অফিসে আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। আপনাকে সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য খারাপ হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে আপনি যদি বসের সাথে একমত না হন, তবে শান্তভাবে আপনার দিকটি উপস্থাপন করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন, বিশেষ করে যদি আপনি কাঠ, লোহা, প্লাস্টিক ইত্যাদির ব্যবসা করেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য লাভদায়ক হতে চলেছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। আপনার পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করা উচিত। জীবনসঙ্গীর সাথে ভাল ব্যবহার করুন। অর্থের অবস্থা ভাল থাকবে। যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে নিয়মিত ওষুধ খাওয়া উচিত।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীরা যদি স্টক বাড়ানোর কথা ভাবছেন, তবে এর জন্য সময়টি ভাল। যদি আপনি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে ব্যবসায়িক সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না এবং নিজের কাজে মনোনিবেশ করুন। উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চলাই ভাল। অর্থের দিক থেকে দিনটি ভাল হবে না। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যারা সরকারি চাকরি করছেন তারা আজ সুখবর পেতে পারেন। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার পৈতৃক ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও একতা থাকবে। আপনি পিতা-মাতার আশীর্বাদ পাবেন। বিবাহিত জীবনে একটি সুন্দর মোড় আসতে পারে। জীবনসঙ্গীর প্রতি আপনার বিশ্বাস দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে ভালবাসাও বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে মশলাদার খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

ধনু রাশি

ধনু রাশি

আপনি আজ বেশ একাকী বোধ করবেন। আপনাকে আপনার সিদ্ধান্তগুলি পরিবারের সদস্যদের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থের অবস্থা ভাল থাকবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা এড়িয়ে চলুন। অর্থের ক্ষেত্রে আপনি যদি অন্যদের উপর অতিরিক্ত বিশ্বাস না করেন, তবে তা আরও ভাল হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে চলেছে। আজ আপনি খুব দুর্বল বোধ করতে পারেন। আপনাকে আপনার খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়ার এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারে। প্রপার্টি সংক্রান্ত কাজ করা ব্যক্তিদের আর্থিক লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। খারাপ পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ভাল হবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনি মানসিকভাবে খুব শক্তিশালী থাকবেন এবং খুব সহজেই প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন। সরকারি চাকুরিজীবীদের উন্নতির সুযোগ রয়েছে। আপনি উচ্চ পদ পেতে পারেন। বেসরকারি চাকুরিজীবীদেরও কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে ঝগড়া হতে পারে। অর্থের অবস্থার উন্নতি সম্ভব। আপনার সমস্ত আর্থিক সিদ্ধান্ত বুদ্ধি করে নিন। স্বাস্থ্য আজ ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীরা আজ নতুন ব্যবসায়িক পরিকল্পনা করতে পারে। আপনি কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবন সুখের হবে। আপনি পরিবারের সদস্যদের মানসিক সমর্থন পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে। অর্থের অবস্থান শক্তিশালী থাকবে। আজ গলার সমস্যা হতে পারে। ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Thursday, September 30, 2021, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion