Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 30 অক্টোবর 2023

Ajker Rashifal, 30 October 2023: সোমবার, ৩০ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 30 October 2023

আজকের মেষ রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। দুর্বলতা, ক্লান্তি, অনিদ্রার সমস্যা হতে পারে। পরিবারে কোনও বিষয় নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনাকে ওভারটাইমও করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের বৃষ রাশিফল

শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ দিন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। খারাপ পরিস্থিতিতে আপনার সঙ্গী আপনার পাশে থাকবে। এমন একজন জীবনসঙ্গী পেয়ে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের মিথুন রাশিফল

আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনাদের মধ্যে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। রাগ করে এমন কিছু করবেন না, যাতে আপনাদের মধ্যে ঝামেলা বাড়তে পারে। অফিসের পরিবেশ ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সাপোর্ট পাবেন। আপনি সময়ের আগেই আপনার সব কাজ শেষ করবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অতীতে কোনও বিনিয়োগ করে থাকলে, তা থেকে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। তবে বেশি খরচ করলে বিপদে পড়বেন। অফিসের কাজে ভুল হলে, খোলা মনে আপনার ভুলটা মেনে নিন। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ১৫

আজকের সিংহ রাশিফল

আজকের দিনটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স দেখে বেশ মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। তবে দিনের দ্বিতীয় ভাগে এই সমস্যার সমাধান হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের কন্যা রাশিফল

আইনি ঝামেলার অবসান হবে। কোর্টের সিদ্ধান্ত আপনার পক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের কোনও সিদ্ধান্ত হুট করে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চিন্তাভাবনা করেই কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। আজ আপনার কথায় পরিবারের কেউ কষ্ট পেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কাশি, সর্দিতে ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার সঙ্গী আপনাকে কোনও প্রতিশ্রুতি দিতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৮টা ০৫

আজকের বৃশ্চিক রাশিফল

পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। অফিসে আপনার সম্মান বাড়বে। বস আপনার অনেক প্রশংসা করবেন। ব্যবসায়ীদের স্বল্প দূরত্বে যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আজ আপনার কাছ থেকে কোনও ভালো সুযোগ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে বিশাল ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় ভালো হবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। বিশেষ করে আজ আপনি আপনার মায়ের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল

যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে আপনি আপনার গুরুজনদের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। তাঁদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। ভিসা সংক্রান্ত সমস্যার অবসান হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় বৃদ্ধির জন্য আপনার প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার বিতর্ক হতে পারে, তবে শীঘ্রই আপনি আপনার প্রিয়জনকে বোঝাতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কুম্ভ রাশিফল

ব্যস্ততার কারণে আজ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ নাও পেতে পারেন। এতে আপনার সন্তান এবং জীবনসঙ্গী খুব রেগে যেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে সময় নষ্ট করবেন না। যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার ওপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৮টা ৫৫

আজকের মীন রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। শিক্ষার্থীরা আজ কোনও ভালো খবর পেতে পারেন। আজ অফিসে বস হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ মিটিং ডাকতে পারেন। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, October 30, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion