Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 30 October 2022 : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ৩০ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার বাড়িতে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। ব্যয় বাড়তে পারে। নতুন কোনও কাজ শুরু করার জন্য দিনটি ভাল নয়। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

বৃষ রাশি
চাকুরিজীবীদের উপর কাজের চাপ কম হবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। ভাই-বোনদের সঙ্গে আজকের দিনটি ভাল কাটবে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন তাজা ফল ও সবুজ শাকসবজি খান।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মিথুন রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীদের অফিসে বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনি শারীরিক ও মানসিকভাবে ভাল বোধ করবেন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কর্কট রাশি
যারা ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়েছেন, আজ তাদের সমস্যা দূর হতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতা আপনার প্রতি খুব খুশি হবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

সিংহ রাশি
ব্যবসায়ীদের বড় পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কন্যা রাশি
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি ভাল কাটবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে। আপনাকে আপনার খরচের তালিকায় বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। যাদের কিডনির সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি
আজ খরচ বাড়তে পারে। টাকা নিয়ে কারুর সঙ্গে আপনার বিবাদও হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজ দুর্দান্ত সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

বৃশ্চিক রাশি
আপনার ব্যক্তিগত বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না, অন্যথায় আপনার সমস্যা কমার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে। আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় করলে আপনার সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

ধনু রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলুন। যারা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তাদের চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

মকর রাশি
চাকুরিজীবীরা আজ নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায় গতি আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আর্থিক সমস্যার কারণে আপনার কিছু কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে চলেছে। সুস্থ থাকার জন্য, সময়মতো ঘুমানোর চেষ্টা করুন এবং সকালে তাড়াতাড়ি উঠুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মীন রাশি
ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়ে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার পিতা-মাতার সঙ্গে ধর্মীয় যাত্রার সুযোগ পেতে পারেন। অবিবাহিত জাতকদের শীঘ্রই বিয়ে হতে পারে। আজ খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications