Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 30 নভেম্বর 2023
Ajker Rashifal, 30 November 2023: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো যাবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। আর্থিক লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ বড় খরচ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি রেস্ট নেওয়ার যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা
আজকের বৃষ রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার কাজে মনোযোগ দিতে সক্ষম হবেন। বসের দেওয়া কাজ আপনি সময়মতো সম্পন্ন করতে সফল হবেন। ব্যবসায় ভালো লাভ হবে। বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। যে কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অফিসে আপনাকে একইসঙ্গে একাধিক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়োর কারণে আপনারই ক্ষতি হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
পার্টনারশিপ ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। শীঘ্রই আপনার ব্যবসায় অগ্রগতি হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে বসের মন জয় করতে সফল হবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০
আজকের সিংহ রাশিফল
এই রাশির যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তাঁরা সুখবর পেতে পারেন। বাড়িতে কোনও বয়স্ক সদস্য থাকলে, আজ তিনি হঠাৎ অসুস্থ হতে পারেন। যে কারণে আপনাকে ডাক্তার ও হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। জীবনসঙ্গী কোনও কারণে আপনার উপর রেগে যেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। সারাদিন ব্যস্ততার কারণে আপনি খুব ক্লান্তবোধ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের কন্যা রাশিফল
আজ আপনাকে খুব সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন চোখে পড়বে। এ সবই আপনার পরিশ্রমের ফল। এভাবে কঠোর পরিশ্রম চালিয়ে গেলে খুব শীঘ্রই আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। সুস্থ সবল থাকতে প্রতিদিন মর্ণিং ওয়াক ও ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। এই রাশির বেকাররা জাতকরা আজ ভালো সুযোগ পেতে পারেন। আপনি যদি সম্প্রতি কোনও কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে পজিটিভ উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার আর্থিক সমস্যা দূর হবে। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ দিয়ে করুন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের মকর রাশিফল
আজ আপনি আপনার সমস্ত উদ্বেগ ভুলে কাজে মনোনিবেশ করবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সব কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। বিশেষ করে পোশাক ব্যবসায়ীদের বিক্রি বাড়বে। আজ আপনি আপনার স্টক বাড়ানোর পরিকল্পনাও করতে পারেন। দাম্পত্য জীবনে চলমান সমস্যাগুলি দূর হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীরা আজ সুখবর পেতে পারেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীদের সামনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। আপনার চলমান কোনও কাজ নষ্ট হয়ে যাবে এবং আপনি আর্থিক সংকটে পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। মা বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি মাথাব্যথায় ভুগবেন এবং খুব ক্লান্তবোধ করতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫
আজকের মীন রাশিফল
দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। খরচ কমান, অন্যথায় আপনার ভবিষ্যত পরিকল্পনা ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। আজ আপনাকে ওভারটাইমও করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে। আপনি প্রতারিত হতে পারেন। তাড়াহুড়ো করে ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
