Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 30 November 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ৩০ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকুরিজীবীদের অফিসে সম্মান বাড়বে। আপনার চাকরি যদি অস্থায়ী হয়, তবে তা আজ স্থায়ী হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। হঠাৎ কোনও বড় সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি
আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা পরিশোধ করার চেষ্টা করুন, অন্যথায় সমস্যা বাড়তে পারে। ভবিষ্যতে ভেবেচিন্তে আর্থিক লেনদেন করলে ভাল হবে। অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি নতুন কিছু শিখতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ও ভাল হবে। ব্যবসায়ীদের বড় চুক্তি করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মিথুন রাশি
আর্থিক দুশ্চিন্তা দূর হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি গসিপ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। বসের নজর আজ আপনার দিকেই থাকবে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

কর্কট রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

সিংহ রাশি
অফিসে বস আপনার পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। আপনি তাঁর কাছ থেকে কাজ সংক্রান্ত কিছু ভাল পরামর্শও পেতে পারেন। ব্যবসায়ীরা পুরনো কোনও আইনি বিষয় থেকে রেহাই পাবেন। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি কাশি, সর্দিতে ভুগতে পারেন।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

কন্যা রাশি
বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। অফিসে যদি আপনার ওপর কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পড়ে থাকে, তাহলে একেবারেই অবহেলা করবেন না। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। আজ আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

তুলা রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীরা যদি অফিসে কোনও সমস্যায় পড়েন, তাহলে আজ তাদের সমস্যার অবসান হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

বৃশ্চিক রাশি
অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীরা অর্থ নিয়ে চিন্তিত থাকবেন। আপনাকে খরচ কমাতে হবে। আজ আপনার ক্লান্তি বাড়তে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে রাত ১০টা

ধনু রাশি
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। যারা চাকরি খুঁজছেন, আজ তারা দুর্দান্ত সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আপনি একটি বড় অর্ডার পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। অফিসে কাজের চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের আচরণ আপনার প্রতি ঠিক হবে না। আজ আপনার মনে চাকরি পরিবর্তনের চিন্তা আসতে পারে। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে আজ তাদের পথে বাধা আসতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ডায়াবেটিস এবং হাঁপানি রোগীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল 4টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

কুম্ভ রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় বড় বাধা আসতে পারে। চাকুরিজীবীদের কর্মজীবনে নতুন মোড় আসতে পারে। আজ আপনার হাতে ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা ১৫

মীন রাশি
অফিসের পরিস্থিতি ভাল থাকবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আপনাকে কিছু অতিরিক্ত কাজও দেওয়া হতে পারে। বস আপনার কাজে খুব খুশি হবেন। সরকারি চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications