Ajker Rashifal: মেষ থেকে মীন, ৩০ মে কার ভাগ্যে কী রয়েছে? দেখুন আজকের রাশিফল

মঙ্গলবার, ৩০ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 30 May 2023

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আজ আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে আপনার সম্মান বাড়তে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০

আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নতুন কিছু শেখার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের হাতে ভাল সুযোগ আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার অনিদ্রার সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

কর্কট রাশি
পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল
ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করবেন। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

আজকের তুলা রাশিফল
তীর্থ যাত্রার পরিকল্পনা হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে দুপুর ১২টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল
মানসিকভাবে ভাল বোধ করবেন না। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অফিসে একটু অসাবধানতার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের কোনও ব্যবসায়িক পরিকল্পনা মাঝপথে আটকে যেতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল
যে জাতকরা সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, তারা অসাধারণ সাফল্য পাবেন। ব্যবসায় উন্নতি হতে পারে। ঋণ মুক্ত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজকের দিনটি খুব ভাল যাবে। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল
আজ পরিবারের কেউ অসুস্থ হওয়ার কারণে বাড়ির পরিবেশ ভাল থাকবে না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে আপনার খরচের সঠিক হিসাব রাখুন। আজ আপনি আপনার কাজের ব্যাপারে খুব সিরিয়াস থাকবেন। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৫টা থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল
কোনও কারণে আজ আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। চাকুরিজীবীদের অফিসে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

আজকের মীন রাশিফল
আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। বিদেশী কোম্পানিতে কর্মরত জাতকদের দিনটি খুব ভাল কাটবে। আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি ফাইনাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, May 30, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion