Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ৩০ মার্চের রাশিফল

আজ সারাদিন আপনার কেমন কাটবে, জানতে আজকের রাশিফল ​​দেখুন।

Ajker Rashifal : 30 March 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। কাজের চাপ বাড়বে। এমন পরিস্থিতিতে চাকরি ছাড়ার চিন্তাও মাথায় আসতে পারে। আপনার প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। অর্থের অবস্থা আরও ভাল হবে। সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার উপার্জনের চেয়ে বেশি ব্যয় করবেন না। এই সময় আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। সংসারের দায়িত্ব এড়িয়ে যাবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সময় নষ্ট করবেন না, অন্যথায় বস রেগে যেতে পারেন। আজ আপনি বাড়ি মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। অর্থ নিয়ে প্রিয়জনের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে না। আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৮টা ২৫ থেকে দুপুর ২টা

সিংহ রাশি

সিংহ রাশি

বাড়ির পরিবেশ ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে কাজ করার সময় খুব সতর্ক থাকুন, বিশেষ করে খুব সাবধানে কথাবার্তা বলুন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ভাল হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার কাঁধের সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার যদি সম্প্রতি কোনও অপারেশন হয়ে থাকে, তাহলে নিজের যত্ন নিন, অন্যথায় ইনফেকশন হয়ে যেতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভাল থাকবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা চলতে পারে। অর্থের অবস্থা শক্তিশালী হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। যাঁরা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন, তাঁরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। অফিসে বসের সাপোর্টও পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজ নিয়ে খুবই সন্তুষ্ট হবেন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা পাওয়া যেতে পারে, এর পাশাপাশি আপনার সামনে মুনাফা অর্জনের পথ খুলে যেতে পারে। বিদেশি কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের আয় বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। আজ বাড়ির কোনও সদস্যের সঙ্গে মতপার্থক্য হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল যাবে। উচ্চ রক্তচাপের রোগীদের আজ সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে চলেছে। প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে পারেন। যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজকের দিনতি খুব ভাল কাটবে না। কোনও চুক্তি মাঝপথে আটকে যেতে পারে। সরকারি চাকুরিজীবীদের সমস্ত কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অবহেলা করলেও সমস্যায় পড়তে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি

ধনু রাশি

সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। তাঁদের পথে বড় বাধা আসতে পারে। পাইকারি ব্যবসায়ীদের আজ সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাইরের কিছু লোকের হস্তক্ষেপের কারণে আপনার ঘরের শান্তি বিঘ্নিত হতে পারে। আপনার ব্যক্তিগত বিষয়ে অন্যদের হস্তক্ষেপ না করতে দেওয়াই ভাল। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ অনিদ্রা এবং ক্লান্তি বোধ হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। ব্যয় বাড়তে পারে, তবে আজ আপনার জন্য অর্থ প্রাপ্তি হতে পারে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ লাভবান হতে পারেন। যাঁরা সোনা-রুপোর ব্যবসা করছেন, তাঁরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনি অলসতা অনুভব করতে পারেন, যে কারণে আপনার কাজে মন বসবে না। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৮টা

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। অফিসে মান-সম্মান বাড়বে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সুস্থ-সবল থাকতে রোজ সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরোন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, March 30, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion