Ajker Rashifal: কেমন কাটবে মাসের শেষ দিন? দৈনিক রাশিফল 30 জুন 2023

শুক্রবার, ৩০ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 30 June 2023

আজকের মেষ রাশিফল
আজ আপনি অলস বোধ করবেন। তবে আপনার মূল্যবান সময় নষ্ট করা এড়িয়ে চলুন। সময়ের সদ্ব্যবহার করলে আপনারই উপকারে আসবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য দুর্বল থাকবে। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। যদি কোনও কারণে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হয়, তবে আজ আপনার প্রিয়জন আপনাকে মানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। সব সমস্যা ভুলে নতুন করে শুরু করাই ভালো।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৯টা ২০

আজকের মিথুন রাশিফল
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩৫

আজকের কর্কট রাশিফল
আজ আপনি কিছু স্বার্থপর লোকের মুখোমুখি হতে পারেন। আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় তারা আপনার উদারতার সুযোগ নিতে পারে। জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১০

আজকের সিংহ রাশিফল
পরিবারের দিকে মনোযোগ দেবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ০৫

আজকের কন্যা রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল যাবে। শিক্ষা সংক্রান্ত যে কোনও প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল
পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৪টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ কাজের চাপ একটু বেশি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১০টা ১০

আজকের ধনু রাশিফল
সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস ত্যাগ করুন। যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তারা ভালো ফল পেতে পারেন। লভ লাইফে কোনও কারণে ঝামেলা হতে পারে। মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল
অফিস পলিটিক্স থেকে খুব সতর্ক থাকুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। অর্থ সংক্রান্ত লেনদেন খুব ভেবেচিন্তে করুন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন দেখা যাবে। ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের মীন রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা চলবে। আপনাদের মধ্যে আস্থার অভাব হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি কোনও মূল্যবান জিনিস কেনাকাটা করতে পারেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সুস্থ সবল থাকতে হলে, আপনাকে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে ৮টা ৫০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, June 30, 2023, 6:14 [IST]
X
Desktop Bottom Promotion