Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ৩০ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন, পাশাপাশি পুরানো ঋণ থেকেও মুক্তি মিলতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। বড় মুনাফা অর্জনের জন্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে বেশ ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা থেকে ৮টা ৩৫

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। কম পরিশ্রমে আজ সাফল্য পেতে পারেন। আপনার আটকে থাকা কাজ শেষ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। আজ আপনাকে ওভারটাইমও করতে হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার কানের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ০৫

কর্কট রাশি
অফিসে বস মিটিংয়ের জন্য ডাকতে পারেন। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার করা কাজ আজ নষ্ট হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। কাজের চাপ বৃদ্ধির কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বেলা ১১টা থেকে বেলা ১২টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনায় কাজ শুরু করার জন্য এটি উপযুক্ত সময় নয়। পারিবারিক জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে ভাল সময় কাটাবেন এবং তাঁদের সহযোগিতায় আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

কন্যা রাশি
চাকুরিজীবীদের আজ কাজের জন্য কোথাও যেতে হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি
আপনাকে আজ খুব পরিশ্রম করতে হতে পারে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি
আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

ধনু রাশি
বাড়ির সাজসজ্জায় কিছু পরিবর্তন আসতে পারে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেই সঙ্গে কাজের চাপও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা দূর হবে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

মকর রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীদের দিনটি বেশ ভাল কাটবে। ব্যবসায়ীরা বড়সড় কোনও ডিল করার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার আঘাত লাগতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪০ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে আপনি সহকর্মীদের পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শীঘ্রই আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অর্থের অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকার জন্য আপনাকে প্রতিদিন ব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

মীন রাশি
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়তে পারে এবং আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আজ আপনি কিছু অসহায় মানুষকে সাহায্যও করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে আপনাকে বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪২
শুভ সময়: বেলা ১০টা ৫৫ থেকে দুপুর ২টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications