Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: শনিবার দিনটা কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 30 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 30 December 2023: শনিবার, ৩০ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনাকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ কেউ আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। যে কারণে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজগুলো আজ শেষ হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
শিল্প ক্ষেত্রের সাথে যুক্ত জাতকরা আজ সাফল্য পেতে পারেন। সম্প্রতি কোনও বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকলে, তাতে ভালো ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য তাঁদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পরিবারের কারুর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ হবে। বস এবং উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। ব্যবসায়ীরা তাঁদের ক্ষতি পুষিয়ে নেওয়ার ভালো সুযোগ পাবেন। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের জন্য ভালো হবে। লভ লাইফ ভালো কাটবে। আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০
আজকের কর্কট রাশিফল
আজ আপনি কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেন খুব ভেবেচিন্তে করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার অর্থ দীর্ঘ সময় আটকে যেতে পারে। ব্যবসায়ীরা আজ কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে পারেন। কাজে বাধা আসবে। তবে আপনি আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের জোরে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের সিংহ রাশিফল
আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গী যদি কোনও কারণে আপনার ওপর রেগে থাকেন, তাহলে তাকে বোঝানোর জন্য আজকের দিনটি উপযুক্ত। সম্ভব হলে আজই আপনার প্রিয়জনের জন্য সারপ্রাইজ প্ল্যান করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা আজ কাজ সংক্রান্ত ভালো পরামর্শ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার বড় ভাই বা বোনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫
আজকের তুলা রাশিফল
আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ব্যবসা প্রসারিত করার ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। আপনি ঋণ নিতে পারেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। ব্যবসায়ীরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন। ব্যবসায় উন্নতি হতে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫
আজকের ধনু রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। যদি সম্প্রতি নতুন কোনও চাকরিতে জয়েন করে থাকেন, তবে আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫
আজকের মকর রাশিফল
এই রাশির শিক্ষার্থীরা আজ সুখবর পেতে পারেন। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। প্রতিদিন দেরিতে অফিস পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি বড় সমস্যায় পড়বেন। বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা
আজকের কুম্ভ রাশিফল
যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা আজ ভালো সুযোগ পেতে পারেন। যে জাতকরা বিদেশে চাকরি করতে ইচ্ছুক, তাঁরা আজ সুখবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা
আজকের মীন রাশিফল
আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন। নিজের দিকে মনোযোগ দিন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। বস যদি আপনাকে অফিসে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে আপনার উচিত সে দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। আজ আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। জীবনসঙ্গীর কথা উপেক্ষা করবেন না, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টে ৩৫ থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
