Ajker Rashifal 30 December 2022: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ৩০ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 30 December 2022

মেষ রাশি

মেষ রাশি

পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে এবং আজ আপনারা একে অপরের সঙ্গে যথেষ্ট সময় কাটাবেন। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। সরকারি চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। যারা প্রাইভেট চাকরী করছেন, তারা তাদের পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

পারিবারিক খরচ বাড়তে পারে। যারা বিদেশী কোম্পানিতে কাজ করছেন, তারা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। খুচরা ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। সফ্টওয়্যার কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা উন্নতি করতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আজ আপনার লিভারের সমস্যা হতে পারে। অবহেলা না করে ডাক্তারের কাছে যান।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ ভালো বোধ করবেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয় অনুযায়ী খরচ করুন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের ভাল লাভ হতে পারে। বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের সমস্যা বাড়তে পারে। অফিসে প্রতিযোগিতা বেশি থাকবে। আপনার উপর কাজের চাপও বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার ইউরিন ইনফেকশন হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি

কন্যা রাশি

স্বাস্থ্য ভালো থাকবে। আপনি সময়মতো খাবার খান এবং বিশ্রামের দিকেও মনোযোগ দিন। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের জোরে সাফল্য পেতে পারেন। আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ১২টা

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনার হাত থেকে একটি বড় সুযোগ চলে যেতে পারে। শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, শীঘ্রই তাদের ইচ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনের সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজকের দিনটি চাকুরিজীবীদের জন্য খুব ভালো কাটবে। তারা সাফল্য পেতে পারেন। উচ্চ পদ পেতে পারেন, পাশাপাশি আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। সব বাধা-বিপত্তি দূর হবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৫টা থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় দীর্ঘদিন ধরে আদালতে চলমান থাকলে, আজ তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চ কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাতে সক্ষম হবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি ঋণ মুক্ত হতে পারেন। আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন। চাকুরিজীবীদের বদলি হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্যের হঠাৎ অবনতির সম্ভাবনা রয়েছে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: দুপুর ৩টা ৪৫ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনার কোনও মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। যে কারণে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন। অফিসে বসের মেজাজ ভালো থাকবে না। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে অনেক ছোটোখাটো ভুল হতে পারে। ব্যবসায়ীদের তাদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভালো থাকবে। তবে ব্যস্ততার কারণে আজ আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার পেট বা দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, December 30, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion