Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 30 অগস্ট 2023

Ajker Rashifal: বুধবার, ৩০ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 30 August 2023

আজকের মেষ রাশিফল

আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি মুলতবি থাকে, তবে আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সংক্রান্ত লেনদেন আজ এড়িয়ে চলুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে ৯টা ২৫

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আপনাকে কিছু দায়িত্বশীল কাজ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের বিপুল আর্থিক লাভের জন্য খুব ভেবেচিন্তে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীরাও আজ খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও কিছু কিনতে চান, তবে আজ আপনার ইচ্ছা পূরণ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫

আজকের কর্কট রাশিফল

যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা করছেন, আজ তাঁরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অবনতি ঘটতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের সিংহ রাশিফল

আপনার অতিরিক্ত রাগের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি খুব ভাল যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন, অন্যথায় বস রেগে যেতে পারেন। সুস্থ-সবল থাকতে প্রতিদিন মর্ণিং ওয়াকে যান।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের কন্যা রাশিফল

আজকের দিনটি খুবই ভাল যাবে। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, আপনি আপনার দায়িত্ব ভাল ভাবে পালন করবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা


আজকের তুলা রাশিফল

ব্যয় কমান, নইলে বিপদে পড়বেন। আজ ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃশ্চিক রাশিফল

পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। আর্থিক দিক ঠিক থাকবে। কর্মক্ষেত্রে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের ধনু রাশিফল

আপনাকে আইনি বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীরা আজ ভাল ফল পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০

আজকের মকর রাশিফল

আজ আপনি বুদ্ধি দিয়ে আপনার প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হবেন। অফিসে নতুন কিছু শেখার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ও ভাল থাকবে। ব্যবসায় ভাল লাভ হবে। আজ হাতে বড় অর্ডার আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের দিনটি হাসি আনন্দে কাটবে। বন্ধুদের সঙ্গে কোথাও যাত্রার পরিকল্পনা করতে পারেন। আজ আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। তবে শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। দিনের দ্বিতীয় ভাগে হঠাৎ কোনও ভাল খবর পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল

কেউ কেউ ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এই ধরনের লোকেদের থেকে সাবধান থাকুন। আপনি যা শুনছেন তাতে বিশ্বাস করবেন না। আজ আপনার আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। আজ আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সার্থক হবে। আপনি ভাল ফলাফল পেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, August 30, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion