Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ৩০ অগস্টের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অফিসে প্রতিযোগিতা বেশি হবে। ব্যবসায়ীরা ভাল করে ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

বৃষ রাশি
শিক্ষার্থীদের দিনটি ভালই কাটবে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ১৫

মিথুন রাশি
যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন তাঁদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার কোনও কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান শীঘ্রই তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ আপনার মাথাব্যথা, ক্লান্তি, অনিদ্রার সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

কর্কট রাশি
চাকুরিজীবীরা আজ মিশ্র ফলাফল পাবেন। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ১০টা

সিংহ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। বড় কোনও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অনেকদিন পর আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। চাকুরিজীবীদের অফিসে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদেরও আজ লাভ হতে পারে, বিশেষ করে যাঁরা ওষুধের ব্যবসা করেন তাঁদের কাজে গতি আসবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনি আপনার প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না, অন্যথায় বিপদে পড়বেন। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে ১১টা ৩০

কন্যা রাশি
অফিসের পরিবেশ ভাল থাকবে। বস আজ খুব ভাল মেজাজে থাকবেন এবং আপনি তাঁর কাছ থেকে কিছু ভাল পরামর্শও পেতে পারেন। এছাড়াও, আজ আপনি কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

তুলা রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফলাফল পাবেন না। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। যদি কোনও কারণে আপনার বেতন আটকে থাকে, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

ধনু রাশি
ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে এই বিনিয়োগ থেকে যথাযথ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা বেশি তাড়াহুড়ো করবেন না। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ৩টা

মকর রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি উন্নতি করতে পারেন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন। আর্থিক সমস্যাও দূর হবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। স্বাস্থ্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের সমস্যা বাড়তে পারে। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আপনার সম্পর্কে মিথ্যা কথা ছড়াতে পারে এবং আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা আজ নতুন সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি বেশ ভাল কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনার ডিহাইড্রেশন হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

মীন রাশি
বস যদি আপনাকে অফিসে কোনও কাজ দিয়ে থাকেন, তাহলে তা যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে, বিশেষত শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আজ আপনার অলস বোধ হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে ১১টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications