Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 03 ফেব্রুয়ারি 2024

Ajker Rashifal, 03 February 2024: শনিবার, ৩ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

আজ আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যে কারণে খুব খুশি থাকবেন। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যবসায়ীদের ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে সকাল ১০টা

আজকের বৃষ রাশিফল

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ কাজের ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। আজ আপনি ক্লান্ত বোধ করবেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো লাভ হবে। আজ আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার আয় বাড়তে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। আজ কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আপনি আপনার বড় ভাইয়ের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে দুপুর ৩টে ৩০

আজকের কর্কট রাশিফল

আজ আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে এমন কিছু করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে ১১টা ২০

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। যে কারণে আজ আপনাকে হাসপাতালেও যেতে হতে পারে। ব্যস্ততার কারণে আজ আপনি নিজের দিকে মনোযোগ দিতে পারবেন না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল

কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটা ভালো যাবে না। ব্যবসায়িক পরিকল্পনায় বাধা আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বেশি টাকা খরচ না করলেই ভালো হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

পার্টনারশিপ ব্যবসায় লাভ হবে। আপনি আপনার পার্টনারের সহযোগিতা পাবেন। চাকুরিজীবীরা অফিসে কোনও বড় প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। যদি অসহায় কাউকে সাহায্য করার সুযোগ পান, তাহলে অবশ্যই আপনার যথাসাধ্য সাহায্য করুন। হয়তো আপনার সামান্য সাহায্যে কারও বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে। অর্থ লাভ হতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ভালো লাভ হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে বিকেল ৪টে

আজকের ধনু রাশিফল

জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনার প্রিয়জনের সাহায্যে, আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের কোনও কাজ করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৮টা ৫৫

আজকের মকর রাশিফল

যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের জনপ্রিয়তা আরও বাড়বে। সরকারি চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটাবেন। আজ আপনি কোনও বন্ধুর কাছ থেকে উপকারি পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১১টা ০৫

আজকের কুম্ভ রাশিফল

সন্তানদের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। অফিসের কাজে মনোনিবেশ করা প্রয়োজন। মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের তাদের প্রতিপক্ষের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ তারা আপনার কাজে বাধা দিতে পারে। আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫

আজকের মীন রাশিফল

গুরুজনদের কথা উপেক্ষা করবেন না, তা হলে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের কাজ করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অসাবধান হলে আপনার চাকরি হারাতে হতে পারে। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, February 3, 2024, 10:42 [IST]
X
Desktop Bottom Promotion